Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virat Kohli: বছর শেষে বিরাট রেকর্ড কোহলির, এমন নজির বিশ্বের কোনও ব্যাটসম্যানের নেই

সেঞ্চুরিয়ানে প্রথম ইনিংসে শতরান করে ভারতীয় ব্যাটিংয়ের মানরক্ষা করেছিলেন কেএল রাহুল। দ্বিতীয় ইনিংসে কঠিন সময়ে লড়াই করলেন বিরাট কোহলিও। দ্বিতীয় ইনিংসে কোহ‌লির ব্যাট থেকে আসে ৮২ বলে ৭৬ রানের ইনিংস। দলকে জেতাতে না পারলেও রেকর্ড বুক সচল রাখলেন কোহলি। বিরাট ব্যাট হাতে রান পেলেই কোনও না কোন রেকর্ড গড়েন। ব্যতিক্রম হল না সেঞ্চুরিয়ানেও।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৭৬ রানের সৌজন্যে চলতি বছরে সব ফর্ম্যাট মিলিয়ে ২০০০ রান পূর্ণ করলেন কিং কোহলি। এই নিয়ে সাত বার এক ক্যালেন্ডারক ইয়ারে ২ হাজার রান এল বিরাটের ব্যাট থেকে। বর্তমানে কোহলিই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি সাত বার এই রেকর্ড স্পর্শ করলেন। সেই সঙ্গে টপকে গেলেন কুমার সঙ্গকারাকেও।

Virat Kohli

২০২৩ সালে বিরাট কোনও আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেননি। মূলত টেস্ট এবং একদিনের ক্রিকেট খেলেই এই রেকর্ড সৃষ্টি করলেন। চলতি বছরে ওডিআইতে বিরাট কোহলি করেছেন ১৩৭৭ রান, এরমধ্যে বিশ্বকাপেই করেছেন ৭১১ রান। কোহলির ব্যাট থেকে একদিনের ক্রিকেটে এসেছে ছয়টি শতরান। সচিনের ৪৯টি একদিনের শতরানের রেকর্ডও ভেঙে দিয়েছেন কিং কোহলি।টেস্টে করেছেন ৬৭১ রান।

এরআগে ২০১২ সালে এক ক্যালেন্ডার ইয়ারে ২১৮৬ রান করেছিলেন কোহলি। ২০১৪ সালে তিন ফর্ম্যাট মি‌লিয়ে ২২৮৬ রান আসে বিরাটের ব্যাট থেকে। ২০১৬ সালে এক বছরে বিরাট করেছিলেন ২৫৯৫ রান। ২০১৭ সালে সবথেকে বেশি রান করেন কোহলি। সেই বছর এক ক্যালেন্ডার ইয়ারে ২৮১৮ রান করেন বিরাট। পরের বছর অর্থ্যাত ২০১৮ সালে একবছরে বিরাট করেন ২৭৩৫ রান।

২০১৯ সালে ২৪৫৫ রান করেছিলেন কিং কোহলি। এরপর থেকে ব্যাট হাতে কিছুটা খারাপ সময় যা। বিরাটের জন্য। কিন্তু ২০২২ সালের শেষ দিক থেকেই আবার চেনা ছন্দে ফিরতে শুরু করেন কিং কোহলি। আর ২০২৩ সালে যেন ফিরে গেলেন সেই পুরান মেজাজেই। এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ কিং কোহলি নিজের নামের প্রতি সুবিচার করেছেন।

বছরের শেষ ইনিংসেও তাঁর ব্যাট থেকে এল ৭৬ রান। সেইসঙ্গে ২ হাজার রানের গণ্ডিও পার করলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কুমার সঙ্গকারা। শ্রীলঙ্কান ব্যাটার করেছেন ৬ বার ২ হাজার রান এক বছরে। জয়াবর্ধনে ও সচিন করেছেন ৫বার করে। চার বার এক ক্যালেন্ডার ইয়ারে ২ হাজার রান স্পর্শ করেছেন জ্যাক ক্যালিস, ম্যাথু হেডেন, রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+