Ranji Trophy: রোহিতের পর বিরাট, চোট সমস্যা কাটিয়ে রঞ্জিতে প্রত্যাবর্তন করছেন কোহলিও, খেলবেন কোন ম্যাচে?

১৩ বছর পর আবার রঞ্জি ট্রফি খেলতে চলেছেন বিরাট কোহলি। সোমবারই মুম্বই ক্রিকেট সংস্থার পক্ষ থেকে রঞ্জি ট্রফিতে পরবর্তী জম্ম-কাশ্মীর ম্যাচের জন্য রোহিত শর্মাকে রেখেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এবার দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে ফিরতে চলেছেন কোহলি।

চোটের জন্য আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলবেন না বিরাট কোহলি। দিল্লির ২৩ জানুয়ারি থেকে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলার পর ৩০ জানুয়ারি থেকে শুরু হবে রেলওয়েজর ম্যাচ। পরের ম্যাচটি খেলবেন পারেন কোহলি, এমনই খবর উঠে এসেছে সংবাদ সংস্থার এএনআইয়ের পক্ষ থেকে। দিল্লি্ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পরের ম্যাচে কোহলি রাজ্য দলের হয়ে খেলবেন।

ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি, শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন। চলতি সপ্তাহে ফের তাঁকে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে দেখা না গেলেও জানুয়ারি মাসের শেষেই ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে কিং কোহলির।। প্রসঙ্গত ২০১২ সালে শেষবার রঞ্জি ট্রফি খেলেছিলেন কোহলি। গাজিয়াবাদের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে করেন যথাক্রমে ১৪ ও ৪৩।

দিল্লির প্রধান কোচ বলেছেন , বিরাট কোহলি ডিডিসিএ সভাপতি রোহন জেটলি এবং টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন যে তিনি রেলওয়ের বিরুদ্ধে খেলার জন্য উপলব্ধ। সংবাদ সংস্থা পিটিআইকে দিল্লি ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছে, সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টের সময় ঘাড়ে সমস্যার কারণে কোহলিকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। তিনি সৌরাষ্ট্র খেলার জন্য উপলব্ধ নন, কিন্ত পরের ম্যাচে খেলবেন। শেষ দুটি ম্যাচই দিল্লির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে একদনের সিরিজ খেলতে নামবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একদিনের দলে রয়েছন কোহলি। সেক্ষেত্রে রেলওয়েজের বিরুদ্ধে ম্য়াচের পর হয়ত ভারতীয় দলের সঙ্গে আগামী ৫ জানুয়ারি যোগ দেবেন কোহলি। আগামী মাসে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি বিরাটের কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

অন্যদিকে আগামী ২৩ জানুয়ারি থেকে পাঞ্জাবের বিরুদ্ধে নামছে কর্ণাটক। কনুইয়ে চোটের জন্য এই ম্যাচে নামতে পারবেন না কেএল রাহুল। অস্ট্রেলিয়া সফরে গিয়েই চোটের সমস্যার মধ্যে পরেন তিনিও পরের রঞ্জি ম্যাচে খেলতে পারেন। ৩০ জানুয়ারি থেকে হরিয়ানার বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেন রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+