জাড্ডুর হাতে সিএসকে-র ভার তুলে দিলেন ধোনি, কী বলছেন কিং কোহলি?

জাড্ডুর হাতে সিএসকে-র ভার তুলে দিলেন ধোনি, কী বলছেন কিং কোহলি?

"মৃত্যুর আগে একবার দেখতে চাই মাহির মাথায় কী চলে", সকলের সামনে এই কথা যিনি বলেছিলেন তি আর কেউ নন, বড় পর্দায় যিনি মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর তাঁর কথা যে কতটা সত্যি তার প্রমান একাধিক বার পেয়েছে দেশের ক্রিকেট মহল। আন্তর্জাতিক এবং টেস্ট ক্রিকেটের ক্রিজকে আগেই বিদায় জানিয়েছিলেন ব্লূ-ব্রিগ্রেডের ;ক্যাপ্টেন কুল'। আর এবার ছেড়ে দিলেন আইপিএলে 'চেন্নাই সুপার কিংস'এর অধিনায়কত্ব। তবে কি এবার টি-২০ কেও বিদায় জানানোর পালা? এই জল্পনা যখন তুঙ্গে তখন লাইম লাইটে অপর প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলির টুইট।

শুরুর আগেই শেষ

শুরুর আগেই শেষ

হাতে আর মাত্র ২দিন। তার পরেই করোনা কাল কাটিয়ে ফের স্বমহিমায় ব্যাক টু প্যাভিলিওন 'আই পি এল'এর। কিন্তু এরই মাঝে বৃহস্পতিবার হঠাত ছন্দ পতন। 'চেন্নাই সুপার কিংস' দলে আর ক্যাপ্টেন হিসেবে থাকবেননা, এমন সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার জানিয়ে দিলেন আইপিএলের সবথেকে চর্চিত এবং সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিজের অত্যন্ত প্রিয় সতীর্থ রবীন্দ্র জাদেজার কাঁধে দলের দায়িত্ব তুলে দিলেন স্কিপার। আর এবার তাঁর এই সিদ্ধান্তে শুরু হল নয়া জল্পনা, তবে কি এবার আইপিএল থেকেও 'আউট' হওয়ার পালা? তা নিয়ে চলছে জোরদার চর্চা।

 'বিরাট' ট্রিবিউট

'বিরাট' ট্রিবিউট

নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আই পি এলে চেন্নাই দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন মাহি, ঠিক যেমন অস্ট্রেলিয়া সিরিজে নিজের আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্কিপার পদ ছেড়েছিলেন। তবে বরাবরই নিজের পরিবর্তী ধ্বজাধারীকে ঠিক করে রেখে গিয়েছেন তিনি। চেন্নাই দলের বেলায় যেমন জাদেজা, ঠিক তেমনই সাদা ও লাল বলের খেলায় তাঁর অপর উত্তরাধিকারী বিরাট কোহলি ধোনির এই সিদ্ধান্তের পর তাঁকে বিশেষ ট্রিবিউট দিয়েছেন। নিজের স্যোশাল মিডিয়া সাইটে 'কিং কোহলি' লিখেছেন, " হলুদ জার্সিতে কিংবদন্তী অধিনায়কত্ব। এক এমন অধ্যায় যা ফ্যানেরা কখনও ভুলতে পারবে না। সবসময় শ্রদ্ধা রইল" সেই সঙ্গে 'সিএসকে' স্কিপারের সঙ্গে আলিঙ্গন বদ্ধ একটি ছবিও পোস্ট করেছেন বিরাট, যা দেখে মন ভার ক্রিকেট প্রেমীদের।

 আইপিএলে মুকুটহীন

আইপিএলে মুকুটহীন

এরই সঙ্গে এইবার কাকতালীয় ভাবে আর ক্যাপ্টেন হিসেবে মাঠে নামবেন না ধোনি ও বিরাট। আইপিএলে শুধুমাত্র খাঁটি ব্যাটার হিসেবে বাইশ গজে খেলতে নামবেন ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন অধিনায়ক, যা এর আগে কখনও হয়নি আইপিএলে। অধিনায়কত্বের মুকুট খুলেই একে অপরের বল চেস করতে চলেছেন মাহি-বিরাট। অর্থাৎ এবার আর টসে একসঙ্গে দেখা যাবে না মাহি-বিরাটকে। বরং তাঁদের বদলে ক্যাপ্টেন হিসেবে ক্রিজে নামবেন চেন্নাই সুপার কিংস-এর তরফ থেকে রবীন্দ্র জাদেজা, এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর পক্ষ থেকে ডু প্লেসি।

 মাহির কীর্তি

মাহির কীর্তি

তবে আইপিএলের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে ক্যাপ্টেন কুলের নাম। প্রথমত, একটানা ১৪ বছর 'চেন্নাই সুপার কিংস'এর অধিনায়ক থেকেছেন মাহি, আর কোনও দলের রেকর্ডে নেই। দ্বিতীয়ত, আইপিএলে অধিনায়ক হিসাবে শতকরা জয়ের হার ৫৯.৬০ পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন ধোনি, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। তৃতীয়ত, এখনও পর্যন্ত সিএসকে'র অধিনায়ক হিসেবে মোট ১১ বার প্লে-অফে খেলেছেন মাহি। চতুর্থত, ১৪ বছরে অধিনায়ক হিসেবে দলকে ৯ বার ফাইনালে তুলেছেন মাহি, যা অন্য কোনও দল এখনও পারেনি। এবং সবথেকে উল্লেখযোগ্য, এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে আইপিএলে অধিনায়ক হিসেবে ২০৪টি ম্যাচ খেলেছেন তিনি, যা ক্যাপ্টেন হিসেবে এখনও পর্যন্ত সবথেকে বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+