Virat Kohli: একদা সতীর্থই এখন অন্য ভূমিকায়, কাকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন কোহলি?
সময়ের সঙ্গেই সঙ্গেই মানুষের জীবনের ভূমিকা পাল্টে যায়। কিন্তু জীবনে চলার পথে আবার দেখা হয়ে যায় প্রাক্তন সতীর্থের সঙ্গে। ভূমিকা পাল্টে গেলেও সম্পর্ক অটুটই থাকে। রাহুল দ্রাবিড়-বিরাট কোহলি। একটা সময় ভারতীয় দলে তাঁরা ছিলেন সতীর্থ। আজ সেই দ্রাবিড়ই টিম ইন্ডিয়ার হেডস্যার। তাঁর বিরাট শিষ্যের নাম কোহলি।
২০১১ সালে ডমিনিকায় শেষবার ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে। সেই সময় ক্যারিবিয়ান সফরে বিরাট কোহলি তাঁর টেস্টে অভিষেক ঘটান। অন্যদিকে বর্তমান হেড কোচ রাহুল তাঁর কেরিয়ারে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শেষ টেস্ট সিরিজ খেলেন। স্বভাবতই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে নস্টালজিক কিং কোহলি।

একদা সতীর্থ তথা বর্তমান হেড কোচের সঙ্গে সেই স্মৃতি চারনাই করেছেন কোহলি। সোশ্যাল সাইটে একটি ছবি দ্রাবিড়ের সঙ্গে পোস্ট করেছেন কোহলি। সেই ছবিতে বিরাট লেখেন, 'ডমিনিকায় ২০১১ সালে যখন শেষ টেস্ট খেলেছিলাম, আমরা দুই জনে দলে ছিলাম। ভাবিনি, যাত্রাপথে একদিন আবার এই জায়গায় দুই জনেই ফিরে আসব। কিন্তু দুই রকম ভূমিকায়। কৃতজ্ঞ থাকব।'
The only two guys part of the last test we played at Dominica in 2011. Never imagined the journey would bring us back here in different capacities. Highly grateful. 🙌 pic.twitter.com/zz2HD8nkES
— Virat Kohli (@imVkohli) July 9, 2023
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে দ্বীপ রাষ্ট্রে আসে ভারত। সেই সিরিজে শেষ ম্যাচ ড্র হওয়ার সঙ্গে সঙ্গে ভারত ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়। সেই সিরিজেই দ্য ওয়ালের যাত্রাপথ সমাপ্ত হয়। সাদা জার্সিতে শুরু হয় বিরাট পথ চলা।

১২ জুলাই থেকে শুরু হওয়া ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য বার্বাডোসে তাদের প্রস্তুতি নেওয়ার পরে টিম ইন্ডিয়া ডোমিনিকা পৌঁছেছে, যেখানে প্রথম ম্যাচ খেলা হবে। গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়বারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত। এই সিরিজের মধ্য দিয়েই আগামী দুই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হবে। স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার কাছে লক্ষ্য থাকবে টেস্ট ম্যাচ জিতে এগিয়ে থাকা।

ক্যারিবিয়ান সফরে এসে নস্টালজিক কোহলি। স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে স্মৃতিচারণ করে কোহলি বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ সফরে আমার সেরা মুহূর্ত হল, অ্যান্টিগায় স্যর ভিভিয়ান রিচার্ডসের সামনে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করা। পরে ভিভ আমাকে অভিনন্দনও জানিয়ে যান। এর চেয়ে ভাল মুহূর্ত আর কী হতে পারে?'












Click it and Unblock the Notifications