৩০-এ পড়লেন কোহলি, অনুষ্কাকে নিয়ে কোথায় হচ্ছে বিরাট উদযাপন, দেখুন কী বার্তা দিলেন সতীর্থরা

হরিদ্বারের এক আশ্রমে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর ৩০তম জন্মদিন উদযাপন করছেন বিরাট কোহলি। 

সোমবার (৫ নভেম্বর), ভারত অধিনায় বিরাট কোহলির ৩০তম জন্মদিন। বিবাহের পর এই প্রথম তাঁর জন্মদিন।

ভারতীয় দল আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে ব্যস্ত। কিন্তু তিনি এই সিরিজে বিশ্রাম পেয়েছেন। তাই এইবারের জন্মদিনটা বিরাট কাটাচ্ছেন ক্রিকেট থেকে অনেক দূরে, স্ত্রী অনুষ্কার সঙ্গে। জানা গিয়েছে কোনও হইহুল্লোড় নয়, জন্মদিনটা স্ত্রীকে নিয়ে তিনি কাটাবেন হরিদ্বারের এক আশ্রমে।

ছুটিতে বিরুষ্কা

ছুটিতে বিরুষ্কা

শনিবারই রাতেই বিরুষ্কাকে দেখা গিয়েছিল দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে। সেখান থেকে তাঁরা যান নরেন্দ্র নগরের হোটেল আনন্দে। সেখানেই আগামী ৭ নভেম্বর পর্যন্ত ছুটি কাটাবেন ভারতীয় ক্রিকেটের পাওয়ার কাপল। জানা গিয়েছে ছুটির মধ্যে গোটা একটা দিন তাঁরা ঋষিকেশে রিভার-র্যাফ্টিং করবেন। সেখানেই তাঁরা ক্যাম্পিং-ও করবেন।

জন্মদিনে আশ্রমে

জন্মদিনে আশ্রমে

তবে সোমবার অর্থাৎ বিরাটের ৩০তম জন্মদিনটা তাঁরা কাটাচ্ছেন অনন্ত ধাম আত্মবোধ আশ্রমে। এই আশ্রমের প্রধান মহারাজ অনন্ত বাবা অনুষ্কা শর্মার পারিবারিক ধর্মগুরু। অনুষ্কা প্রায়ই এই আশ্রমে আসেন। যেকোনও শুভকাজের আগে তিনি বাবাজীর আশীর্বাদ নেন। গত ডিসেম্বরে তাঁদের বিয়ের আগেও এই আশ্রমে পা পড়েছিল অনুষ্কার। ইতালিতে তাঁদের বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন অনন্ত বাবা।

ঘুম ছুটেছে প্রশাসনের

ঘুম ছুটেছে প্রশাসনের

তবে তাঁদের আগমনে রাতের ঘুম ছুটে গিয়েছে স্থানীয় প্রশাসনের। এই হাই প্রোফাইল কাপল যাতে উত্তরাখণ্ডের এই ছোট শহরে শান্তিতে, নির্বিঘ্নে কাটাতে পারেন, তার জন্য যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বোর্ডের শুভেচ্ছা

এদিকে বিরাটের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ভারতীয় বোর্ডের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে, সেখানে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরা-সহ তাঁর সতীর্থরা বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বোর্ডের পক্ষ কামনা করা হয়েছে যাতে তিনি আরও অনেক অনেক ম্য়াজ জেতানো মুহূর্ত উপহার দিতে পারেন এবং আরও আরও ট্রফি ঢোকে তাঁর ক্যাবিনেটে।

আগের বছরের জন্মদিনে

এর আগের বছর অবশ্য় বিরাট কোহলি জন্মদিনটা কাটিয়েছিলেন ক্রিকেটের মধ্যেই। সেইসময় ভারত সফরে এসেছিল নিউজিল্যান্ড। রাজকোটে তাদের বিরুদ্ধে টি২০ ম্য়াচ জিতে ড্রেসিংরুমে ভারতীয় দলে তাঁর সতীর্থদের সঙ্গেই কেক কেটে জন্মদিন উদযাপন করেছিলেন বিরাট। শুটিং ফেলে উড়ে এসেছিলেন (তখন প্রেমিকা) অনুষ্কাও।

মাইখেল বেঙ্গলির পক্ষ থেকেও বিরাট কোহলির জন্য রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আরও দীর্ঘদিন ধরে তিনি ক্রিকেটকে সম্বৃদ্ধ করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+