পাকিস্তানের বিরুদ্ধে শতরান করবেন বিরাট, মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক

পাকিস্তানের বিরুদ্ধে শতরান করবেন বিরাট, মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক

এশিয়া কাপে বিরাট কোহলির ব্যাট থেকে বড় রানের আশায় রয়েছে সমগ্র ক্রিকেট সার্কিট। টি-২০ বিশ্বকাপের আগে এই সিরিজে যদি বিরাট রানে ফিরতে পারেন তার থেকে ভাল কিছুই আর হতে পারে না। তবে, প্রাক্তন ভারত অধিনায়ক এবং প্রাক্তন নির্বাচক দিলীপ বেঙ্গসরকার আশা করেন পাকিস্তানের বিরুদ্ধে শতরান করবেন বিরাট।

বিরাটের বড় ভক্ত:

বিরাটের বড় ভক্ত:

বেঙ্গসরকার জানিয়েছেন, প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির বড় ভক্ত তিনি। তাঁর কথায়, "বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি এবং ওর বড় ভক্ত আমি। দুর্ভাগ্যজনক যে গত আইপিএল-এর পর থেকে রান পায়নি ও এবং বাজে ভাবে ব্যর্থ হয়েছে। আমি মনে করি খুব শীঘ্রই এই খারপ সময় ওর থেকে দূরে সরে যাবে।"

দীর্ঘ সময় বড় রান নেই কোহলির ব্যাটে:

দীর্ঘ সময় বড় রান নেই কোহলির ব্যাটে:

২০১৯ সালের নভেম্বরেরপর থেকে এখনও পর্যন্ত একটিও আন্তর্জাতিক শতরান পাননিবিরাট কোহলি। মাঝে মাঝে বিক্ষিপ্ত ভাবে ব্যাটে রান এলেও বড় রান করতে পারেননি তিনি। গত বছর টি-২০ বিশ্বকাপেওরানের খরা ছিল কোহিলর ব্যাটে। একই চিত্র দেখা গিয়েছে আইপিএল-এ বা সদ্য কাটিয়ে আসা ইংল্যান্ড সফরেও। ইংল্যান্ড সফরের পরেও বিশ্রামে পাঠানো হয় বিরাটকে। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সফরে দলের সঙ্গে যাননি প্রাক্তন ভারত অধিনায়ক।

পাকিস্তানের বিরুদ্ধে আশা করি ও শতরান করবে:

পাকিস্তানের বিরুদ্ধে আশা করি ও শতরান করবে:

বিরাট কোহলির ব্যাট থেকে পাকিস্তানের বিরুদ্ধে শতরানের আশা করেন দিলীপ। ভারতের বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার বলেছেন, "ও এক জন মহান ক্রিকেটার। আমি আশা করি পাকিস্তানের বিরুদ্ধে শতরান করবে ও। এটা অত্যন্ত প্রয়োজন। আমি নিশ্চিত ও ভাল মতো তৈরি হয়েছে। বিকেসি-তে ওর সঙ্গে আমার দেখা হয়। ইন্ডোরে অনুশীলন করছিলও। ফিট লাগছিলএবং পুরোপুরি তৈরি মনে হচ্ছিল।"

জসপ্রীত বুমরাহকেমিস করবে না ভারত:

জসপ্রীত বুমরাহকেমিস করবে না ভারত:

দিলীপ বেঙ্গসরকার জানিয়েছেন, এশিয়া কাপে কোনও বোলারের না থাকাটা কোনও বড় সমস্যা হবে না ভারতের জন্য। চোটের কারণে এশিয়া কাপে জসপ্রীত বুমরাহ এবং হর্ষল প্যাটেলকে পাবে না ভারত। তবে, এটা নিয়ে ভারতের ভাবার কোনও কারণ নেই বলে মনে করেন দিলীপ। তাঁর কথায়, "ভারতের বেশ ভাল বেঞ্চ স্ট্রেন্থ রয়েছে কারণ আপনি যদি আইপিএল-এর দিকে লক্ষ্য রাখেন তা হলে দেখবেন অনেক পেসার উঠে এসেছে। ফাস্ট বোলিং বা স্পিনের ক্ষেত্রে অনেক অপশন রয়েছে। আমি মনে করি না কাউকে আমরা মিস করব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+