পন্টিংয়কে ছাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরানকারীর তালিকায় দ্বিতীয় স্থানে কোহলি, সামনে শুধুই সচিন

পন্টিংয়কে ছাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরানকারীর তালিকায় দ্বিতীয় স্থানে কোহলি, সামনে শুধুই সচিন

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরানকারী ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে শতরান করার ফলে তিনি পিছনে ফেলে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে। বিরাটের আগে এখন শুধু মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

পন্টিংয়কে ছাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরানকারীর তালিকায় দ্বিতীয় স্থানে কোহলি, সামনে শুধুই সচিন

বাংলাদেশের বিরুদ্ধে চট্টোগ্রামে করা বিরট কোহলির শতরানটি আন্তর্জাতিক একদিনের কেরিয়ারে করা তাঁর ৪৪তম শতরান। এই শতরানের সৌজন্যে তিনি পন্টিংকে পিছনে ফেলে দিলেন। সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে কোহলির বর্তমানে শতরান সংখ্যা দাঁড়া ৭২। সেখানে ওডিআই এবং টেস্ট ক্রিকেট মিলিয়ে রিকি পন্টিংয়ের শতরান সংখ্যা ৭১টি। বিরাটের আগে ১০০টি শতরান করে রয়েছেন একমাত্র সচিন তেন্ডুলকর। পন্টিংকে ছাপিয়ে গেলেও সচিনকে ছাপানো অত্যন্ত কঠিন বিরাটের জন্য। মাঝে মধ্যে দুর্বল দলের বিরুদ্ধে শতরান করলেও ধারাবাহিকতার অপর নাম আর যাই হোক বিরাট কোহলি নয়। ফলে তাঁর থেকে হঠাৎ হঠাৎ শতরানই আশা করা যায় ধারাবাহিক ভাবে নয়। ২০১৯ সালের অগস্ট মাসের পর এই প্রথম ওডিআই ফরম্যাটে শতরান পেলেন বিরাট। এ দিন ৮৫ বল খেলে নিজের শতরান পূর্ণ করেন বিরাট কোহলি।

৯১ বলে ১১৩ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। ১১টি চার এবং ২টি ছয় দিয়ে নিজের ইনিংস তিনি সাজিয়েছিলেন। ১২৪-এর উপর স্ট্রাইক রেট ছিল বিরাটের। এই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করেন কোহলি। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করলেন বিরাট।

এশিয়া কাপে আফগানিস্তানেরে বিরুদ্ধে টি ২০ ক্রিকেটে শতরান করেছিলেন বিরাট। তিন বছর শতরান ছাড়া থাকার পর শেষ পর্যন্ত তিন অঙ্কের রানে পৌঁছেছিলেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+