IPL 2024:ধোনির সাম্রাজ্যে কিং কোহলিকে নিয়ে উন্মাদনা, সিএসকে-আরসিবি দ্বৈরথের ফলাফলের ইতিহাস জানুন
ধোনির সাম্রাজ্যে কিং কোহলিকে অভ্যর্থনা। মঙ্গলবারই নতুন নামে আত্মপ্রকাশ করেছে আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামটা অতীত। বেঙ্গালুরু শহরের সঙ্গে সামঞ্জস্য রেখে আইপিএল এবং ডব্লিউপিএলে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ট্রফি জয়ের স্বপ্ন নিয়েই আইপিএলের প্রথম ম্যাচ খেলতে মঙ্গলবার গভীর রাতে চেন্নাইয়ে পৌঁছালো আরসিবি। রাত গভীর হলেও বিরাট কোহলিকে উন্মাদনার চেনা চিত্র দেখা গেল চেন্নাই বিমান বন্দরে।
মঙ্গলবার সন্ধ্যায় আরসিবির হোম গ্রাউন্ড চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল ধমাকাদার অনুষ্ঠান। স্মৃতি মান্ধানাদের খেতাব জয়ের সেলিব্রেশনের দিনেই নতুন নামকরণ করল আরসিবি দলের। অনুষ্ঠান পর্ব শেষ করেই চেন্নাইয়ের বিমান ধরলেন বিরাট কোহলিরা। এরপর চেন্নাই বিমান বন্দরে গোটা আরসিবি দল নামলেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন কোহলিই। আইপিএলের প্রথম ম্যাচেই ধোনি-বনাম কোহলি।

গত বছর কোহলি ১৪ ম্যাচে ৬৩৯ রান করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও ষষ্ঠ স্থানে শেষ করেছিল আরসিবি। ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে আরসিবি।
জানা গিয়েছে যে, এই সিদ্ধান্ত স্থানীয় সমর্থকদের দীর্ঘ প্রতিবাদের ফলে নেওয়া হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরেই এই পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসছিলেন। প্রথম ট্রফির অপেক্ষায় আরসিবি। উল্লেখ্য যে, বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল আইপিএলের ইতিহাসে একবারও সেরার শিরোপা জিততে পারেনি। তারা তিনবার ফাইনালেও উঠলেও প্রতিবারই পরাজয়ের মুখোমুখি হয়েছে।
The Roar for Virat Kohli and RCB team when they reach Chennai.
— CricketMAN2 (@ImTanujSingh) March 20, 2024
- THE CRAZE OF KING KOHLI & RCB...!!!! 🔥 pic.twitter.com/30NMkx4hdK
মঙ্গলবার সন্ধ্যায় আরসিবির অনুষ্ঠানে বিরাটের মুখে শোনা গিয়েছিল ট্রফি জয়ের শপথ। কিং কোহলিও অধরা আইপিএলা ট্রফিটা ছুঁয়ে দেখতে চাইছেন। তাঁর কথায়, 'আশা করি আমরা এ মরশুমে ট্রফি সংখ্যাটা দ্বিগুণ করতে পারব। সেটা করতে পারলে সত্যিই অনুভূতিটা খুব স্পেশাল হবে। আমি সবসময় আছি। আরসিবির প্রথম আইপিএলজয়ী দলের সদস্য হতে মুখিয়ে রয়েছি। আমি নিজের সাধ্য এবং অভিজ্ঞতায় যতটা সম্ভব, সবটা উজাড় করে দিয়ে দলের সমর্থক এবং ফ্র্যাঞ্চাইজির জন্য খেতাব জয়ের চেষ্টা করব।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications