ICC: ২০২৩ সালে দুরন্ত পারফরম্যান্স, ওডিআইতে আইসিসির বর্ষসেরার তালিকায় তিন ভারতীয়, এক কিউয়ি
সদ্য শেষ হয়েছে ২০২৩ সাল। বিগত বছরে একদিনের ক্রিকেটে ছিল দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপ। ফলে ওডিআই ফর্ম্যাটে কারা আইসিসির সেরা ক্রিকেটারের মনোনয়ন পান সেদিকে নজর ছিল ক্রিকেট প্রেমীদের। অবশেষে বৃহস্পতিবার আইসিসির পক্ষ থেকে একদিনের ক্রিকেটে সেরা ক্রিকেটারের পুরস্কারের মনোনয়ন প্রকাশ করা হয়েছে।
তালিকায় প্রথম নামই শুভমান গিল। ২০২৩ সালে একদিনের ফর্ম্যাটে দুরন্ত পারফরম্যান্স করেন, এমনকি ভারতীয় ক্রিকেটের প্রিন্স উপাধিও পান গিল। ২০২৩ সালে একদিনের ক্রিকেটে সব থেকে বেশি রান করার নজির গড়েছেন শুভমান গিল। ভারতীয় দলের তরুণ ব্যাটার করেছেন ১৫৮৪ রান। গড় ৬৩.৩৬। ব্যাট হাতে স্ট্রাইক রেট ১০৫.৪৫।

এর পরের নাম অবশ্যই বিরাট কোহলি। ২০২৩ সালে টি২০ ফর্ম্যাটে না খেললেও টেস্ট এবং একদিনের ক্রিকেটে দাপুটে পারফরম্যান্স করেছেন। ২৭ টি ওডিআইতে বিরাট কোহলি করেছেন ১৩৭৭ রান, এরমধ্যে বিশ্বকাপেই করেছেন ৭১১ রান। কোহলির ব্যাট থেকে একদিনের ক্রিকেটে এসেছে ছয়টি শতরান।বল হাতে একটি উইকেটও নিয়েছেন বিরাট।
বিশ্বকাপে কোহলি সচিনের ৪৯টি ওডিআই সেঞ্চরির রেকর্ডও ভেঙে দিয়েছেন। এছাড়াও গোটা বছরে ব্যাট হাতে আটটি অর্ধশতরান করেছেন। ফলে আইসিসি একদিনের ক্রিকেটে সর্বসেরা ক্রিকেটারের তালিকায় উজ্জ্বল নাম কোহলি।
তালিকায় জায়গা করে নিয়েছেন মহম্মদ শামিও। গোটা বছরে খেলেছেন মাচ্র ১৯ ম্যাচ। তাঁর উইকেট সংখ্যা ৪৩। বিশ্বকাপ-আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীর নাম মহম্মদ শামি। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নেওয়ার কৃতিত্বও আছে। বিশ্বকাপে শামির উইকেট সংখ্যা ২২। ফলে বাংলা দলের ক্রিকেটারও এবার সেরার তালিকায় আছেন।
তালিকায় শেষ নাম ড্যারিল মিচেল। বছরভর নজরকাড়া পারফরম্যান্স করেছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। ২৬ ম্যাচ ব্যাট হাতে ১২০৪ রান করেছেন। বত হাতে নিয়েছেন ৯ উইকেট। পাশাপাশি ২২টি ক্যাচ নিয়েছেন। তিনিও আছেন গিল, কোহলি, শামিদের সঙ্গে লড়াইয়ে।অর্থ্যাত আইসিসির তালিকা অনুসারে তিনজন ভারতীয় এবং একজন কিউয়ির মধ্যে এই লড়াই হবে।
বর্ষসেরা টি২০ ক্রিকেটারের জন্য আট জনকে মনোনীত করেছে আইসিসি। এই তালিকায় রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব, নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান, উগান্ডার অল্পেশ রামজানি এবং জিম্বাবোয়ের সিকান্দার রাজা।












Click it and Unblock the Notifications