IND vs BAN: ভিডিও: আউট হয়ে বাংলাদেশের ক্রিকেটারদের সেলিব্রেশন দেখে উত্তেজিত বিরাট কোহলি
IND vs BAN: ভিডিও: আউট হয়ে বাংলাদেশের ক্রিকেটারদের সেলিব্রেশন দেখে উত্তেজিত বিরাট কোহলি
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে তৃতীয় দিনের খেলা শেষে চাপে ভারত। বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে দিনের শেষে ভারতের রান ৪৫/৪। ভারতের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছে ঢাকায় দ্বিতীয় ইনিংসে। দুই ওপেনার শুভমন গিল এবং অধিনায়ক কে এল রাহুল যথাক্রমে করেছেন ৭ রান এবং ২ রান। ছন্দে থাকা চেতেশ্বর পূজারা ৬ রানে আউট হন।

এই পরিস্থিতিতে ভারতের আশা অনেকটাই টিকে ছিল বিরাট কোহলির উপর। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক আরও খারাপ পারফর্ম করেন। ২২ বলে ১ রান করে আউট হন তিনি। বিরাট কোহলির যে কোনও প্রতিপক্ষের কাছে অনেক বড় ফ্যাক্টর। বিশ্বের যে কোনও দল তাঁর উইকেট পেলে তা সেলিব্রেট করবেই, এক্ষেত্রে যেমনটা করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু তাঁর সামনে এমন সেলিব্রেশন মেনে নিতে পারেননি বিরাট। শরীরী ভাষায় তাঁর উত্তেজনা ফুটে ওঠে। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আম্পায়ারের সঙ্গে। শাকিবা আল হাসানের সঙ্গে বাক্য বিনিয়ম করতে দেখা যায় তাঁকে। মেহদি হাসান মিরাজের ফ্লাইটেড বল বিরাটের ব্যাটে এবং পরে প্যাডে লেগে ফরোয়ার্ড শট লেগে ফিল্ডিং করা মোমিনুল হকের তালুবন্দি হয়।
Virat Kohli and Taijul Islam's few words exchange. pic.twitter.com/pqvmLgTMHA
— CricketMAN2 (@ImTanujSingh) December 24, 2022
বিরাটকে আউট করার পর উদ্দাম সেলিব্রেশনে মেতে ওঠেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের অধিনায়ক শাকিবের সঙ্গে বাক্যবিনিময়ের পর আম্পায়ারদের সঙ্গে মুখ নাড়াতে দেখা যায় বিরাটকে।
Angry pic.twitter.com/2VuYLtxyqD
— Adnan Ansari (@AdnanAn71861809) December 24, 2022
এই ম্যাচের প্রথম ইনিংসেও বড় রান পাননি বিরাট। প্রথম ইনিংসে তিনি ২৪ রান করেছিলেন। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১ রানে আউট হয়েছিলেন বিরাট কোহলি, দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত ছিলেন ১৯ রানে।
বাংলাদেশের বোলারদের দাপটে ভারতীয় দলের পরিস্থিতি এমন হয়ে উঠেছিল যে মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ারকে ব্যাটিং করতে না পাঠিয়ে নাইট ওয়াচম্যান হিসেবে অক্ষর প্যাটেলকে পাঠান রাহুল দ্রাবিড় এবং কোহলির উইকেট হারানোর পর তিনি পাঠান জয়দেব উনাদকটকে। যদিও অক্ষরের গিমিক ভাল মতোই চলছে এখনও পর্যন্ত। দিনের শেষে ২৬ রানে অপরাজিত রয়েছেন অক্ষর প্যাটেল এবং ৩ রানে অপরাজিত রয়েছেন জয়দেব উনাদকট। জয়ের জন্য ভারতের প্রয়োজন আর ১০০ রান।












Click it and Unblock the Notifications