বিজয় হাজারে ট্রফিতে নিয়মরক্ষার ম্যাচেও লজ্জার হার বাংলার

সৈয়দ মুস্তাক আলি টি ২০-র পর বিজয় হাজারে ট্রফিতেও ব্যর্থ বাংলা। টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গিয়েছিল অনুষ্টুপ মজুমদারের দল। তবু ইডেনে হরিয়ানার বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াই ছিল বাংলার কাছে। সেই ম্যাচও পাঁচ উইকেটে হারল বাংলা।

বিজয় হাজারে ট্রফিতে নিয়মরক্ষার ম্যাচেও লজ্জার হার বাংলার

টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় হরিয়ানা। শুরু থেকে নড়বড়ে ছিল বাংলার ইনিংস। ৪৫.১ ওভারে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে যায় বাংলা। সর্বাধিক ৫৪ রান করেন উইকেটকিপার শুভঙ্কর বল। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ৩১ ও অর্ণব নন্দী ৩০ করেন। ভারতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে থাকার পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমে শেষ ম্যাচেও রান পেলেন না অভিমন্যু ঈশ্বরন। ওপেন করতে নেমে ২ রানে আউট হন। সঞ্জয় পাহাল তিনটি এবং অজিত চাহাল, জয়ন্ত যাদব ও অশোক সান্ধু দুটি করে উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে ৩৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হরিয়ানা, পাঁচ উইকেট হারিয়ে। দুই ওপেনারই অর্ধশতরান করেন। চৈতন্য বিষ্ণোই ৫৭ ও শুভম রোহিল্লা করেন ৫০। শাহবাজ আহমেদ তিনটি উইকেট পান। অর্ণব নন্দী ও অভিষেক রামন একটি করে উইকেট পেয়েছেন। চার ওভার হাত ঘুরিয়ে ২৬ রান দিয়ে কোনও উইকেট পাননি মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। পাঁচ ম্যাচে মাত্র দুটিতে জয়ের স্বাদ পেয়েছে বাংলা। হারতে হয়েছে তিনটিতে।

ছবি- সিএবি মিডিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+