IPL 2024: দাদার মন্ত্রেই সাফল্য পেলেন ভেঙ্কটেশ, শ্রেয়সের ভাবনায় শুধুই প্লে-অফ

এক যুগ পর ওয়াংখেড়েতে জয় পেয়েছে কেকেআর। নাইটদের জয়ে দুই হিরো হলেন ভেঙ্কটেশ আইয়ার এবং মিচেল স্টার্ক। একজন ব্যাট হাতে দলের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গেলেন অন্যজন বল হাতে চার উইকেট নিয়ে দলের জয় সুনিশ্চিত করলেন। ওয়াংখেড়েতে কঠিন সময়ে দলের ব্যাটিংয়ের হাল ধরেন ভেঙ্কটেশ আইয়ার। সাফল্যের জন্য কৃতিত্ব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

কয়েকদিন‌ আগেই ইডেনে দিল্লি ক্যাপিটালস ম্যাচ শেষে সৌরভের ক্লাসে যোগ দেন কেকেআর তারকা। বেশ কিছুক্ষণ পরামর্শ করেন প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে। তারপরই মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে দুরন্ত ইনিংস খেললেন। ম্যাচে শেষে দাদাকে ধন্যবাদ জানাতে ভুল করলেন না নাইট ব্যাটার।

Venkatesh Iyer

ভেঙ্কটেশ আইয়ার বলেন, 'আমি দাদার (সৌরভ) খুব বড় ভক্ত। ইডেনে তাঁকে সামনে পেয়ে ব্যাটিংয়ের ব্যাপারে পরামর্শ চেয়েছিলাম। বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন দাদা। মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিং করার সময় সেগুলো মাথায় রেখেছিলাম। তাতেই সাফল্য এল।'' কঠিন সময়ে ব্যাট করার প্রসঙ্গে নাইট ব্যাটার বলেন, ''পোশাদার ক্রিকেটার হিসাবে নমনীয় থাকতেই হয়। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হয়। নিজের ইনিংসকে পরিস্থিতি মতো এগিয়ে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।''

ওয়াংখেড়েতে এবার বেশ কয়েকটি ম্যাচে বড় রান দেখা গিয়েছে। ফলে নাইটদের কাছে বড় ইনিংসের প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু বাস্তবে দেখা গেল অন্য ছবি। একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে গেলেন রিঙ্কু সিংরা।কেকেআরের ব্যাটিং অর্ডারে শুরু থেকেই ধস নামে। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইটরা। ৫৭ রানের মধ্যে কেকেআরের অর্ধেক টিম সাজঘরে ফেরত চলে যায়। শেষ পর্যন্ত নাইটদের মানরক্ষা করলেন ভেঙ্কটেশ। ৫২ বলে ৭০ রান করে দলের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান।

১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের আরও কাছে নাইটরা। শ্রেয়স আইয়ার বলছেন, 'আমরা আপাতত প্লে-অফের খু কাছে রয়েছি। এই ম্যাচে অনেক কিছুই মাথায় ঘুরছিল। হারলে কী হতে পারে, এসবও ঘুরছিল। ১২ বছর পর এখানে জিতলাম, এই পরিসংখ্যান আমার জানা ছিল না।'

মণীশ পান্ডের ইনিংসটা যে গুরুত্বপূর্ণ হয়েছে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের ক্ষেত্রে সেটা মানছেন নাইটদের নেতা। একইসঙ্গে ইমপ্যাক্ট ক্রিকেটারের সুবিধার কথাও তুলে ধরেন শ্রেয়স। তাঁর কথায়, 'ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এই ম্যাচে আমাদের দারুণ ভাবে সাহায্য করেছে। প্রথম ম্যাচ থেকেই মণীশ সুযোগের অপেক্ষায় ছিল। ওর জন্যই লড়াই করার মতো স্কোরে পৌঁছতে পেরেছি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+