IPL 2021: আইপিএল কি জনপ্রিয়তা হারাচ্ছে? দর্শকদের মুখ ফেরানোর অপ্রত্যাশিত ঘটনায় জোরালো শঙ্কা
আইপিএলে নতুন দুই দলের দর রেকর্ড গড়তে পারে বলে যেখানে জল্পনা চলছে সেখানেই শঙ্কা তৈরি হল বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে। আগে যা কখনও হয়নি তা-ই হল এবার। আরও স্পষ্ট করে বললে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল চলে যেতেই। আইপিএলের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে জনপ্রিয়তা কমেছে উল্লেখযোগ্যভাবে। ভিউয়ারশিপ রেটিংয়ে তেমনই ইঙ্গিত। যদিও প্লে অফ ও ফাইনাল মান বাঁচাবে বলে আশায় সম্প্রচারকারী সংস্থা।

জনপ্রিয়তা কমছে!
আইপিএলের জনপ্রিয়তা হারানোর ঘটনায় শঙ্কিত যেমন বিজ্ঞাপনদাতারা তেমনই আয়োজক বিসিসিআই থেকে সম্প্রচারসংস্থা স্টার ও ডিজনি ইন্ডিয়ারও মাথাব্যথার যথেষ্ট কারণ রয়েছে। কারণ, আগামী বছর আইপিএলে দুটি দলের সংখ্যা বাড়বে। স্বাভাবিকভাবেই বাড়বে ম্যাচের সংখ্যা। কিন্তু ভিউয়ারশিপ রেটিং যদি কমতে থাকে তা তো চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট। আইপিএলের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছিল ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে। প্রথম দুই সপ্তাহের ভিউয়ারশিপ রেটিং প্রথমার্ধের তুলনায় বেশ কম।

উদ্বেগ বাড়ছে
ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের থেকে প্রাপ্ত তথ্য ঘাঁটলে দেখা যাচ্ছে আইপিএলের ভিউয়ারশিপ রেটিং প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে কমেছে ১৫ থেকে ২০ শতাংশ। আইপিএলে অনেক সংস্থা যারা কিছুটা দেরিতে বিজ্ঞাপনের চুক্তি সেরেছে তারাই এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতি ১০ সেকেন্ড স্লটের জন্য় বিজ্ঞাপনের দর ছিল ১৭.২ লক্ষ টাকা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এবারের আইপিএলে অন্তত ২৯৫০ কোটি টাকার বিজ্ঞাপন তুলেছে সম্প্রচারের দায়িত্বে থাকা স্টার ও ডিজনি ইন্ডিয়া। কিন্তু BARC-র তথ্য বলছে, আইপিএলের সাম্প্রতিক ভিউয়ারশিপ রেটিং ২০১৯ সালের থেকেও কম।

হ্রাস পাচ্ছে দর্শকসংখ্যা
তথ্য অনুযায়ী, চলতি আইপিএলের ৩৬ নম্বর থেকে ৪৫ নম্বর ম্যাচ গড়ে যেখানে ৭২.৪ মিলিয়ন দর্শক দেখেছেন, সেখানে তার আগের সপ্তাহে সংখ্যাটা ছিল ৮২.৪ মিলিয়ন। প্রথম ২৯টি ম্যাচ গড়ে দেখেছিলেন ১০৪.৮ মিলিয়ন দর্শক। ফলে দেখাই যাচ্ছে টাইম স্পেন্ট পার ভিউয়ার বা টিএসভি ১৫ শতাংশ কমে গিয়েছে। সরকারিভাবে BARC কিংবা স্টার ইন্ডিয়ার তরফে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। অ্যাভারেজ রেটিং, যেটিকে টিভিআর বলা হয়, তা ২০১৯ সালের তুলনায় কমেছে। গত সপ্তাহের টিভিআর কমে ২.৬ হওয়ায় ১৫ বছরের বেশি বয়সের পুরুষ দর্শকদের টার্গেট গ্রুপের ক্ষেত্রে আইপিএলের ইভেন্ট অ্যাভারেজ কমে হয়েছে ৩.৮ টিভিআর। দর্শকদের কাছে পৌঁছানো এবং দর্শকদের আইপিএল দেখার গড় উল্লেখযোগ্য হারে কমেছে। কোনও দর্শক ১ মিনিট কোনও চ্যানেল দেখেছেন তাঁদের নিয়েই সামগ্রিকভাবে এই রেটিং তৈরি করা হয়। কতক্ষণ তিনি কোন চ্যানেল দেখছেন তার ভিত্তিতেই টিভিআর নির্ধারিত হয়। যেমন কোনও শো-র ক্ষেত্রে ৫ শতাংশ টিভিআর এলে হয় সেটা মোট দর্শকসংখ্যার ৫ শতাংশ পুরো ১০০ শতাংশ ইভেন্টটি দেখেছেন, অথবা ১০০ শতাংশ দর্শক ওই শো-র ৫ শতাংশ দেখেছেন।

দর্শকরা মুখ ফেরাচ্ছেন!
তবে আইপিএলের ভিউয়ারশিপ রেটিং কমার নানা কারণ বেরিয়ে আসছে। বলা হচ্ছে, প্রথমার্ধের সঙ্গে দ্বিতীয়ার্ধের তুলনা করা উচিত নয়। কারণ কয়েক মাসের বিরতির ফলে মোমেন্টাম একরকম ছিল না। আইপিএলের দ্বিতীয়ার্ধে অনেক লো স্কোরিং ম্যাচ হয়েছে, প্রথমার্ধে তুলনায় অনেক ক্লোজ ফিনিশ বা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছিল। ক্রিকেট ভিউয়ারশিপও সামগ্রিকভাবে কিছুটা কমেছে, সেটা টিভি ও হটস্টারের ক্ষেত্রেও। গত আইপিএলের তুলনায় এবারের আইপিএলে প্রথম ৪৫টি ম্যাচে ১৫ বছরের বেশি পুরুষ দর্শকের সংখ্যা ১৬ শতাংশ কমেছে, ২০১৯ সালের তুলনায় তা কমেছে ২ শতাংশ। গত বছর করোনা লকডাউনে মানুষের বিনোদনের অন্যতম রসদ জুগিয়েছিল আইপিএল। এবারও প্রথম দিকে রেটিং খারাপ ছিল না। আইপিএলের শেষের দিকের ম্যাচগুলি খামতি অনেকটা মেটাবে বলেই আশায় সংশ্লিষ্ট মহল। স্টার স্পোর্টস নেটওয়ার্ক ১৫টি এবং ওটিটি প্ল্যাটফর্ম ১২টি স্পনসর পেয়েছে আইপিএলের জন্য। উল্লেখ্য, প্রথমার্ধের ২৯টি ম্যাচের শেষে স্টার জানিয়েছিল, আইপিএলের সামগ্রিক ওয়াচ টাইম ১৮৮ বিলিয়ন মিনিট যা ২০১৯ সালের থেকে ১৪ শতাংশ বেশি। ৩৬৭ মিলিয়ন দর্শক প্রথম ২৯টি ম্যাচ দেখেছিলেন।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications