IND vs PAK, U-19 Asia Cup: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতকে ২৮২ রানের টার্গেট দিল পাকিস্তান, ব্যর্থ বৈভব

IND vs PAK, U-19 Asia Cup: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার মধ্যেই আজ চলছে ভারত-পাকিস্তান দ্বৈরথ। দুবাইয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ এ-র ম্যাচে।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। ভারতের সামনে জেতার জন্য ২৮২ রানের টার্গেট দিয়েছে। শতরান হাঁকিয়েছেন ওপেনার শাহজাইব খান।

IND vs PAK U-19 Asia Cup

এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। তাদের অভিযান শুরু হলো হাইভোল্টেজ ডুয়েল দিয়ে। ৫০ ওভারে পাকিস্তান তুলেছে ৭ উইকেটে ২৮১ রান। ৩১তম ওভারের চতুর্থ বলে ওপেনিং জুটি ভাঙতে সক্ষম হয় ভারত।

ওপেনার উসমান খান ৬টি চারের সাহায্যে ৯৪ বলে ৬০ রান করেন। অপর ওপেনার শাহজাইব খান পাঁচটি চার ও ১০টি ছয়ের সাহায্যে ১৪৭ বলে ১৫৯ রান করেছেন। মহম্মদ রিজাউল্লাহ করেন ৩৩ বলে ২৭। বাকিরা কেউই দুই অঙ্কের রান পাননি।

ভারতের হয়ে বোলিং ওপেন করা সমর্থ নাগরাজ ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪৫ রান দিয়ে তিন উইকেট নিলেন। বাংলার পেসার যুধাজিৎ গুহ ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪৬ রানের বিনিময়ে পেলেন ১টি উইকেট। কিরণ চোরমালে একটি উইকেট দখল করেন।

আয়ুষ মাত্রে ১টি মেডেন-সহ ৭ ওভারে ৩০ রান খরচ করে নিলেন ২ উইকেট। তবে আয়ুষ ব্যাট হাতে হতাশ করলেন। পাঁচটি চারের সাহায্যে তিনি ১৪ বলে ২০ রানে আউট হয়েছেন। ৩.৪ ওভারে ভারতের প্রথম উইকেট পড়ে ২৮ রানে। আয়ুষের সঙ্গে ওপেন করতে নামেন ১৩ বছরের বৈভব সূর্যবংশী। আইপিএল নিলামে রাজস্থান রয়্যালসে সুযোগ পাওয়ার পর এই প্রথম কোনও ম্যাচ খেলতে নামলেন বিহারের বিস্ময়-বালক। তবে বৈভব রান পাননি। ৯ বলে ১ রান করেই সাজঘরে ফিরতে হয়। ৪.১ ওভারে ২৮ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+