U19 Cricket World cup 2022: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে লক্ষ্ণণকে ধন্যবাদ জানালেন ভারতীয় দলের অধিনায়ক
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে লক্ষ্ণণকে ধন্যবাদ জানালেন ভারতীয় দলরে অধিনায়ক
বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে শেষ চারের লড়াইয়ে নামার আগে তাই বেশি আত্মবিশ্বাসী ভারতের ছোটরা। খেতাবি লড়াইয়ের দিকে আরও একধাপ এগিয়ে যেতে যশ ঢুলের ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের। তার আগেই শেষ চারের রাস্তায় পা রাখা ভারতীয় দলের অধিনায়ক ঢুল জানিয়ে দিলেন এই সাফল্যের জন্য তাঁরা কৃতজ্ঞ ভিভিএস লক্ষ্ণণের কাছে।

রাহুল দ্রাবিড় ভারতীয় দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্বে আসার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদে রয়েছে ভিভিএস লক্ষ্ণণ। ওয়েস্ট ইন্ডিজেও তরুণ ভারতীয় দলের সঙ্গে রয়েছেন এই কিংবদন্তি তারকা। নিজেদের সাফল্যের জন্য ভিভিএস-এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভারতীয় দলের অধিনায়ক ঢুল বলেন, "প্রতিটা দিন দল উন্নতি করছে। লক্ষ্ণণ স্যার নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। এটা আমাদের অত্যন্ত কাজে লাগছে। ম্যাচের দিন উইকেট দেখে সেমিফাইনালের পরিকল্পনা স্থির করা হবে।"
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে ভারত অধিনায়ক বলেছিলেন, "আমাদের টিম কম্বিনেশন দুর্দান্ত এবং ছেলেরাও দারুণ ভাবে মিশে গিয়েছে গোটা দলের সঙ্গে। একজন কেউ একটু ঝিমিয়ে পড়লে আমরা এক সঙ্গে সকলে ঝাঁপিয়ে পড়ি তাঁকে তুলে ধরতে। এই অভিজ্ঞতা সারাজীবন মনে রাখার মতো।"
বুধবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে চার বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দল। বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার যুব দলের বিরুদ্ধে ৮২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন ঢুল। এর পরই কোভিডে আক্রন্ত হন তিনি। ঢুল ছাড়াও আরও পাঁচ ক্রিকেটার এই ভাইরাসের কবলে পড়ায় গ্রুপের দু'টি ম্যাচ খেলতে পারেনি। তবে, শেষ আটের ম্যাচে কোভিড মুক্ত হয়ে এই পাঁচ ক্রিকেটারের দলে ফেরা ভারতীয় দলকে শক্তি জুগিয়েছে। সেমিফাইনালেও পূর্ণ শক্তির দলই মাঠে নামাতে পারবে ভারত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications