বিসিসিআইয়ের থেকে বিশেষ সুবিধা পাবে নতুন দুই আইপিএল ফ্র্যাঞ্চাইজি

আগামী মরশুম থেকে যোগ দিতে চলা নতুন দুই আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে শক্তিশালী দল গড়তে সাহায্য করতে বিসিসিআই কিছু বাড়তি সুবিধা দিতে পারে বলে জানা গিয়েছে। মেগা নিলামের বাইরে নতুন দুটি দল নামী খেলোয়াড়দের কিনতে পারে বলে শোনা গিয়েছে। আগামী মরশুমের জন্য যে খেলোয়াড়েরা নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে থেকে কিনতে পারে নতুন দুটি দল।

বিসিসিআইয়ের থেকে বিশেষ সুবিধা পাবে নতুন দুই আইপিএল দল

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুই থেকে তিনজন বিশেষ খেলোয়ারকে দলে নিতে পারবে এই দুই নতুন ফ্রাঞ্চাইজি। তবে বাকি আটটি দলের কতজন করে খেলোয়াড় ধরে রাখার সিদ্ধান্ত হয় তার ওপরে সমস্ত কিছু নির্ভর করবে।

মনে করা হচ্ছে পুরনো আটটি দলকেই চারজন করে সর্বোচ্চ সংখ্যক খেলোয়াড় ধরে রাখার অনুমতি দেওয়া হতে পারে। এবার আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ড সম্ভবত থাকছে না। তবে এখনও পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত হয়নি। কিছুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত সব ক'টি দলকে জানিয়ে দেওয়া হবে।

বিসিসিআই ইতিমধ্যে নতুন টেন্ডার ইনভিটেশনের সময়সীমা ১০ দিন বাড়িয়েছে। আগামী কুড়ি অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। যে সমস্ত সংস্থা দল কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে তাদের তরফে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। যার প্রেক্ষিতে এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে খবর।

কোনও ব্যক্তি দল কিনতে চাইলে তার মোট সম্পত্তি ২৫০০ কোটি টাকার বেশি হতে হবে। অন্যদিকে কোনও সংস্থার ক্ষেত্রে তার টার্নওভার তিন হাজার কোটির বেশি হতে হবে, এই শর্ত রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

শোনা গিয়েছে, কোটাক গ্রুপ, অরবিন্দ ফার্মা, টরেন্ট ফার্মা, সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, বিড়লা গ্রুপ এবং আদানি গ্রুপের মতো সংস্থা দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+