ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি ভারত, স্মরণীয় পাঁচ টেস্ট ম্যাচে মিলবে ঐতিহ্য থেকে উত্তরাধিকার

ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি ভারত, স্মরণীয় পাঁচ টেস্ট ম্যাচে মিলবে ঐতিহ্য থেকে উত্তরাধিকার

অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি হারিয়ে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। দেশের মাটিতে মুখোমুখি লড়াইয়ে পাল্লা যে ভারতেরই ভারী, তা পরিসংখ্যান ঘাঁটলেই টের পাওয়া যায়। সেই আবহে একই প্রেক্ষাপটে দুই দলের সেরা টেস্ট মোকাবিলা দেখে নেওয়া যাক।

১৯৩৩ সালে ইংল্যান্ডের জয়

১৯৩৩ সালে ইংল্যান্ডের জয়

প্রথমবার ভারতে টেস্ট খেলতে এসেছিল ইংল্যান্ড। মুম্বই টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন কিংবদন্তি সিকে নাইডু। ম্যাচে ১১৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন লালা অমরনাথ। তা সত্ত্বেও ৯ উইকেটে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড।

১৯৫২ সালে ভারতের জয়

১৯৫২ সালে ভারতের জয়

১৯৫২ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত। কিংবদন্তি পঙ্কজ রায় (১১১) এবং পলি উমরিগড়ের (অপরাজিত ১৩০) দুর্দান্ত শতরান এবং ভিনু মানকড়ের ৫৫ রান দিয়ে নেওয়া ৯ উইকেটের সৌজন্যে সফরকারী দলকে হারাতে সক্ষম হয়েছিল ভারত। ৮ রানে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়েছিল।

১৯৮৫ সালের কলকাতা টেস্ট ড্র

১৯৮৫ সালের কলকাতা টেস্ট ড্র

১৯৮৫ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে সুনীল গাভাসকর নেতৃত্বাধীন ভারত তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল। মহম্মদ আজহারউদ্দিন (১১১) ও রবি শাস্ত্রীর (১১১) দুর্দান্ত শতরান এবং চেতন শর্মা (৪ উইকেট) ও শিবপাল যাদবের (৪ উইকেট) দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ম্যাচ ড্র হয়েছিল।

২০০৮ সালের চেন্নাই টেস্ট

২০০৮ সালের চেন্নাই টেস্ট

২০০৮ সালে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। প্রথম ইনিংসে ৩১৬ রান তুলেছিল সফরকারী দল। শতরান করেছিলেন অ্যান্ড্রু স্ট্রস। জবাবে প্রথম ইনিংসে ২৪১ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। ৯ উইকেট হারিয়ে ৩১১ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। ফের শতরান করেছিলেন স্ট্রস। শতরান করেছিলেন পল কলিংউডও। চতুর্থ ইনিংসে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

২০১২ সালের মুম্বই টেস্ট

২০১২ সালের মুম্বই টেস্ট

২০১২ সালের মুম্বই টেস্টে ভারতের বিরুদ্ধে জ্বলে উঠেছিল কেভিন পিটারসেনের ব্যাট। ১৮৬ রান করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ১২২ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন অ্যালিস্টার কুক। চেতেশ্বর পূজারার ব্যাট থেকে আসা ১৩৫ রানের অনবদ্য ইনিংসও ভারতের ১০ উইকেটে হার আটকাতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+