ক্রিকেটের ইতিহাসে কুখ্যাত ১০ বিদ্বেষ মূলক সংঘাত কোনগুলি?
ক্রিকেটের ইতিহাসে কুখ্যাত ১০ বিদ্বেষ মূলক সংঘাত কোনগুলি?
বর্ণবিদ্বেষ ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যের জন্য ফাস্ট বোলার অলি রবিনসনকে সাসপেন্ড করেছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকট বোর্ড। যা ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করেছেন। সাজাপ্রাপ্ত ক্রিকেটারের পক্ষে এবং বিপক্ষে সরব হয়েছেন বহু মানুষ। সেই ক্রিকেটের ইতিহাসে কুখ্যাত ১০ বিদ্বেষমূলক সংঘাতগুলি দেখে নেওয়া যাক।

মাঙ্কিগেট বিতর্ক
২০০৮ সালের সিডনি টেস্টে অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন হরভজন সিং। অস্ট্রেলিয় ক্রিকেট দলের তরফে অভিযোগ করা হয়েছিল যে সাইমন্ডসকে মাঠে 'হনুমান' বলে সম্বোধন করেছেন ভাজ্জি। এই অপরাধের জন্য ভারতের প্রাক্তন অফ স্পিনারকে পরের প্রাথমিকভাবে তিন টেস্ট থেকে নির্বাসিত হতে হয়েছিল। ক্ষিপ্ত ভারতীয় দল ওই সিরিজ না খেলে অস্ট্রেলিয়া ছাড়ার হুমকি দিলে হরভজনের শাস্তি কমিয়ে দেওয়া হয়েছিল। তিন ম্যাচের নির্বাসনের পরিবর্তে ভাজ্জির ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল।

ব্ল্যাক মাঙ্কি বিতর্ক
১৯৯৬ সালে সিডনিতে বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজের ফাইনাল চলার সময়ে অস্ট্রেলিয় কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছিল। প্রাক্তন অজি ফাস্ট বোলার শ্রীলঙ্কার গ্রেট সনৎ জয়সূর্যকে 'ব্ল্যাক মাঙ্কি' বলে সম্বোধন করেছিলেন বলে অভিযোগ। যদিও প্রাক্তন লঙ্কান ব্যাটসম্যান রোশন মহানামার আনা ওই অভিযোগ মানতে অস্বীকার করেছিলেন ম্যাকগ্রা। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডকে পাশে পেয়ে যাওয়ায় সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন গ্লেন।

২০১৯ সালের পাক-প্রোটিয়া বিতর্ক
২০১৯ সালে ডারবানে এক ওয়ান ডে ম্যাচ চলার সময় দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আনদিল ফেহলুকোয়াও-এর উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল পাকিস্তানের প্রাক্তন অধিনায়র সরফরাজ আহমেদের বিরুদ্ধে। অভিযুক্তকে চার ম্যাচের জন্য নির্বাসনে পাঠানো হয়েছিল। ঘটনার পর বিবৃতি জারি করে ক্ষমা চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্ষমা চেয়েছিলেন সরফরাজ নিজেও।

২০১৫ সালের অ্যাশেজ
কার্ডিফে ২০১৫ সালের অ্যাশেজের ম্যাচ চলাকালীন ইংল্যান্ডের অল রাউন্ডার মইন আলি অভিযোগ করেছিলেন যে মাঠে তাঁকে 'ওসামা' বলে সম্বোধন করেছেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। যদিও এই ইস্যুতে কারও নাম উল্লেখ করেননি মইন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তরফেও অভিযোগ অস্বীকার করা হয়েছিল। ফলে বিষয়টি তখনকার মতো ধামাচাপা পড়ে গিয়েছিল।

ড্যারেন স্যামিকে নিয়ে বিতর্ক
২০১৩ সালের আইপিএল চলাকলীন তাঁকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল বলে ২০১৯ সালে জানিয়েছিলেন ড্যারেন স্যামি। অভিযোগ, সেই সময় কোনও এক ভারতীয় সতীর্থ তাঁকে 'কালু' বলে সম্বোধন করেছিলেন। ৬ বছর পর সেই কথার মানে বুঝতেই ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক তথা অল-রাউন্ডার। যে ক্রিকেটার তাঁকে এভাবে আক্রমণ করেছিলেন, তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছিলেন স্যামি। এই ইস্যুতে সোশ্যাল মিডিয়াতেও শোরগোল হয়েছিল। যদিও পরে বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছিল।

টনি গ্রেগের 'গ্রোভেল' বিতর্ক
১৯৭৬ সালে ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ট্রেন্ট ব্রিজে প্রথম ম্যাচ শুরুর আগে ক্যারিবিয়ান শিবিরকে নাস্তানাবুদ করার কথা বলতে গিয়ে 'গ্রোভেল' শব্দটি ব্যবহার করে বিতর্কে জড়িয়েছিলেন ইংল্যান্ডের তৎকালীন অধিনায়ক টনি গ্রেগ। ওই সিরিজ ৩-০ ফলাফলে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

কাঠগড়ায় ব্রায়ান লারা
১৯৯৬ সালের বিশ্বকাপে অখ্যাত কেনিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজকে হারতে হয়েছিল। এরপর প্রতিপক্ষের সাজঘর লক্ষ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল কিংবদন্তি ব্রায়ান লারার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক।

১৯৮৩ সালের ট্রেন বিতর্ক
১৯৮৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই কেপটাউনে ক্যারিবিয়ান লিজেন্ড কলিন ক্রফটকে 'সাদা'-দের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

২০০৩ সালের শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া
২০০৩ সালে ব্রিসবনে ওয়ান ম্যাচ চলার সময় রান আউট হয়ে অস্ট্রেলীয় ব্যাটসম্যান ড্যারেন লেম্যান, শ্রীলঙ্কার ক্রিকেটারদের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। অভিযুক্তকে পাঁচ ম্যাচের জন্য নির্বাসিত করেছিল আইসিসি।

২০০৬ সালের জোন্স বনাম আমলা
২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হাশিম আলমাকে 'জঙ্গি' বলে সম্বোধন করে বিতর্কে জড়িয়েছিলেন প্রয়াত তথা অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স। শাস্তি স্বরূপ তাঁকে টেন স্পোর্টসের ধারভাষ্যকারদের প্যানেল থেকে সরানো হয়েছিল।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications