IND vs NZ: দলে আছেন চার স্পিনার, ঘূর্ণি পিচ নিয়ে আশঙ্কিত নয় নিউজিল্যান্ড শিবির
৩৬ বছর ভারতের মাটিতে টেস্ট জিতেছে নিউজিল্যান্ড। এবার সিরিজ জয়ের হাতছানি কিউয়িদের সামনে। পুণেতে নিউজিল্যান্ডের জন্য অপেক্ষা করছে কালো মাটির উইকেট। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাশোসিয়েশের মাঠে স্পিনের ঘূর্ণির সামনে ফেলে দেওয়া হতে পারে কিউয়িদের। কিন্তু বেঙ্গালুরুতে প্রথম টেস্ট জয়ের পর আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডও।
পুণের মাঠে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ১-০ ফলে এগিয়ে আছে কিউয়িরা। পুণেতে জিততে পারলেই টেস্ট সিরিজ জয়ের সুযোগ নিউজিল্যান্ড দলের সামনে। তাই পিচ বা উইকেট নিয়ে খুব একটা ভাবছে না কিউয়ি শিবির। বরং দ্রুত পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বার্তা দিলেন অধিনায়ক টম ল্যাথাম। দ্বিতীয় টেস্ট শুরুর আগে তাঁর গলায় ঝড়ে পড়ল আত্মবিশ্বাস।

একইসঙ্গে নিউজিল্যান্ড অধিনায়ক আরও বলেন, এটি এমন একটি উইকেট হতে যাচ্ছে যেখানে একটু বেশি ঘোরে, তাহলে আমাদের লাইন-আপে স্পষ্টতই চারজন স্পিনার আছে, ফলে স্পিনিং উইকেট নিয়ে আমরা খুব বেশি কিছু ভাবছি না। আমরা এই মাঠে পূর্ববর্তী ম্যাচগুলি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। পরের দিকে উইকেট কী ধরনের আচরণ করতে পারে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য নিয়েই রণকৌশল ঠিক করছি।'
IND vs NZ: বিরাট ভক্তকে অটোগ্রাফ দিলেন রোহিত, সেইসঙ্গে মনও জিতে নিলেন হিটম্যান, দেখুন ভিডিও
একইসঙ্গে তিনি বলেন, আমরা এখানে আগের খেলাগুলি থেকে কিছুটা তথ্য পাওয়ার চেষ্টা করছি এবং আমরা যে উইকেটে অনুশীলন করছি তার সমতুল্য উইকেটই হবে ম্যাচে। ফলে আমাদের জন্য তা কোনও সমস্যার হবে না।'












Click it and Unblock the Notifications