টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ শনিবার থেকে, তিন স্টেডিয়ামের কোথায় পিচ ব্যাটিংয়ের পক্ষে চ্যালেঞ্জিং?
টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা শুরু হবে শনিবার থেকে। ভারত-পাকিস্তানের বিরুদ্ধে নামবে রবিবার। আইপিএলের পর এবার টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরশাহীর তিন স্টেডিয়াম- শারজা, আবু ধাবি ও দুবাইয়ে। আইপিএল খেলার সুবাদে অনেক ক্রিকেটারই এই তিন স্টেডিয়ামের উইকেটের সঙ্গে পরিচিত। টানা ক্রিকেট চলায় উইকেট মন্থর হবে কিনা সে ব্যাপারে অনেকের সংশয় থাকলেও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তেমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। যদিও শারজার উইকেট তুলনামূলকভাবে মন্থর আচরণ করতে পারে, আর সে কারণেই সেখানে ব্যাটিং হতে পারে চ্যালেঞ্জিং।

শারজা
২০২০ সালের আইপিএলের তুলনায় এবারের আইপিএলের পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যাবে শারজার উইকেট এখন কতটা মন্থর হয়েছে এবং ব্যাটিং করা কতটা কঠিন হয়েছে। ২০২০-র আইপিএলে যেখানে প্রতি ১২ বল অন্তর শারজায় একটি করে ছক্কা হাঁকানো সম্ভব হয়েছিল, সেখানে এবারের আইপিএলে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৩ বল। ১০টি আইপিএল ম্যাচে শারজায় এবার মোট ৯৮টি ছক্কা মারতে সক্ষম হয়েছেন বিভিন্ন দলের ব্যাটাররা। মন্থর পিচে গতির তারতম্য ঘটিয়ে সাফল্য পেয়েছেন বোলাররা। সিমারদের ইকনমি রেট যেখানে ছিল ৬.৯২, স্পিনারদের ৬.৭৯। প্রতি ১৭ বল অন্তর পেসাররা একটি উইকেট পেয়েছেন। স্পিনারদের ক্ষেত্রে প্রতি ২২ বল অন্তর একটি উইকেট এসেছে। সুপার টুয়েলভে নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সুপার টুয়েলভের দুটি করে ম্যাচ খেলবে শারজায়। উইকেট যদি আইপিএলের মতো আচরণ করে তাহলে শারজায় উইকেট থেকে তুলনামূলকভাবে বেশি ফায়দা আদায় করতে পারবেন পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বোলাররা। দুই দলই তিন স্পিনার নিয়ে নামতে পারে। ১৪০ থেকে ১৬০ রানই এই উইকেটে লড়াইয়ের মতো রান হতে পারে।

দুবাই
দুবাইয়ের উইকেটের চরিত্র বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। কিছু পিচ স্পিন সহায়ক, কিছু পেস সহায়ক আচরণ করছে। গত দুই আইপিএল মরশুমে দুবাইয়ে গড় রান ১৫০ থেকে ১৬০-এর মধ্যে। সিমাররাই স্পিনারদের চেয়ে বেশি সফল। পেসাররা যেখানে উইকেটপিছু ২৭ রান খরচ করেছেন, সেখানে স্পিনাররা ৩২ রান। দুবাইয়ে দলগুলি তিন পেসার নিয়ে নির্দ্বিধায় নামতে পারে বলেই মনে করা হচ্ছে, যদি একজন অত্যন্ত দ্রুতগতির বোলার থাকেন তাহলে সোনায় সোহাগা। দুবাইয়ের স্টেডিয়ামে পিচের অবস্থানও বড় ফ্যাক্টর হতে পারে। একদিকের বাউন্ডারি অন্যদিকের তুলনায় ছোট। বাঁহাতি-ডানহাতি ব্যাটিং কম্বিনেশন ব্যাটারদের সঙ্গে বোলারদের কৌশলী লড়াই তাই জমিয়ে দিতে পারে। স্পিনারদের কোন প্রান্ত থেকে আক্রমণে আনলে ভালো হয় সেটাও ভাবাবে অধিনায়কদের। ভারত দুবাইয়ে চারটি ম্যাচ খেলবে। আইপিএলের অভিজ্ঞতা তাই ভারতীয় দলের ভালোই কাজে লাগবে। ভারতীয় দলের যা শক্তি তাতে কম্বিনেশন ঠিক রাখতেও সমস্যা হওয়ার কথা নয়।

আবু ধাবি
টি ২০ বিশ্বকাপের ম্যাচগুলিতে সবচেয়ে বেশি রান হওয়ার সম্ভাবনা আবু ধাবিতে। এখানকার উইকেটে ব্যাটিং যেমন উপভোগ করবেন ব্যাটাররা, তেমনই শারজা বা দুবাইয়ের তুলনায় এখানে বড় বাউন্ডারি থাকায় বোলারদেরও কামাল দেখানোর সুযোগ থাকবে। তবে এখানে আবার স্পিনাররা খুব বেশি সাফল্য পাবেন বলে মনে হয় না। স্পিনাররা এখানে উইকেটপিছু গড়ে ৩৩ রান খরচ করেন, পেসাররা ২৯। ডিউ ফ্যাক্টরের কথা ভেবেই রণকৌশল সাজাতে হবে বিভিন্ন দলকে। এখানে ডিউ ফ্যাক্টরের জন্য অনেক দলই টস জিতে রান তাড়া করতে চাইবে। আবু ধাবিতে আফগানিস্তান খেলবে তিনটি ম্যাচ। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ দুটি করে।

টস জিতলে
আইপিএল হয়েছে সেপ্টেম্বর-অক্টোবরে। তবে তুলনায় কম গরম থাকবে টি ২০ বিশ্বকাপে। কারণ, টি ২০ বিশ্বকাপ যে অক্টোবর-নভেম্বরে হচ্ছে তখন আবহাওয়া তুলনামূলকভাবে ঠাণ্ডা হতে শুরু করে সংযুক্ত আরব আমিরশাহীতে। এ প্রসঙ্গে ২০২০ সালের আইপিএলের পরিসংখ্যানের দিকে নজর রাখা যাক। গত বছর আইপিএল হয়েছিল সেপ্টেম্বর থেকে নভেম্বর অবধি। প্রথমার্ধে গরম বেশি ছিল, শিশিরের পরিমাণ অত্যন্ত কম ছিল। ফলে প্রথমে ব্যাট করা দল ৭৭ শতাংশ ম্যাচেই জয় পায়। কিন্তু এখন যে টি ২০ বিশ্বকাপ হচ্ছে, সেই সময়কালে আইপিএলের দ্বিতীয়ার্ধে আবহাওয়া তুলনামূলক ঠাণ্ডা হয় ও ডিউ ফ্যাক্টর ম্যাচে প্রভাব ফেলতে থাকে। ফলে দ্বিতীয়ার্ধে রান তাড়া করে জয় এসেছিল ৭৭ শতাংশ ক্ষেত্রে। আবু ধাবি ও শারজায় ১৮টি ম্যাচের ১৫টিতেই বিভিন্ন দল রান তাড়া করে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিল।
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications