Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BCCI: পরিকাঠামো ক্ষেত্রে উন্নতির নয়া নজির বিসিসিআইয়ের, নতুন এনসিএ-র আনুষ্ঠানিক উদ্বোধন

সামাজিক বা অর্থনৈতিকভাবে ভারত তৃতীয় বিশ্বের দেশ হলেও ক্রিকেটে অবশ্যই ব্যতিক্রম। ক্রিকেটে মাঠে এবং মাঠের বাইরে ভারত প্রবল পরাক্রমশালী। তবে বিসিসিআই যে শুধু আর্থিকভাবেই বলীয়ান নয় একইসঙ্গে ক্রিকেট পরিকাঠামোরক দিক থেকেও বিশ্বের যে কোনও দেশকে টেক্কা দিতে পারে তা আরও একবার প্রমাণিত হল।

বেঙ্গালুরুর এনসিএ বা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির উপর চাপ ক্রমশ বাড়ছিল। চোট আঘাত লাগলেই ক্রিকেটারদের যেতে হয় এনসিএ-তে। তাই বেঙ্গালুরুতেই দ্বিতীয় একটি এনসিএ তৈরির পরিকল্পনা কয়েক বছর আগেই নিয়েছি‌ল বিসিসিআই। অবশেষে রবিবার থেকে পথ চলা শুরু করল এনসিএ ২ যার নাম দেওয়া হয়েছে সেন্টার অফ এক্সিলেন্স।

রবিবার বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে, তার আগেই এনসিএ ২-র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বোর্ড সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ সহ শীর্ষ কর্তারা। ৪০ একর জমির উপর অত্যাধুনিক পরিকাঠামো সহযোগে তৈরি করা হয়েছে সেন্টার অফ এক্সিলেন্স। এখানে রয়েছে অনুশীলনের জন্য ৮৬টি পিচ।

আগামী দিনের তরুণ প্রতিভাদের উন্নয়নে এবং দেশজুড়ে ক্রিকেটের আরও উন্নতির লক্ষ্য নিয়েই দ্বিতীয় এনসিএ তৈরি করা হয়েছে বলে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন।এখানে প্রধান মাঠ অর্থ্যাত গ্রাউন্ড এ তৈরি হয়েছে ৮৫ গজের বাউন্ডারি নিয়ে, এই মাঠের পিচ তৈরি করা হয়েছে মু্ম্বই থেকে মাটি এনে।

অত্যাধুনিক ফ্লাডলাইটিং এবং সম্প্রচার ক্ষমতা সহ, গ্রাউন্ড এ রাতে ম্যাচ আয়োজনে এবং সম্প্রচার করার জন্য প্রস্তুত। বি এবং সি মাঠ মূলত অনুশীলনের জন্য সংরক্ষিত।, প্রতিটি মাঠে ৭৫-গজের সীমানা রয়েছে, এই মাঠটি মান্ডা মাটি দিয়ে তৈরি ১১টি পিচ এবং ওডিশার কালাহান্ডিতে কালো তুলা মাটি দিয়ে ৯টি পিচ রয়েছে। বৃষ্টির পর যাতে খুব বেশিক্ষণ খেলা বন্ধ না থাকে তার জন্য অত্যাধুনিক জল নিস্কাশন ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন এনসিএ-তে যা পরিকাঠামো আছে তা চমকে দেওয়ার মতোই। এখানে ৪০টি পিচ আছে আউট ডোর।এর পাশাপাশি বেশ কিছু রানিং ট্র্যাক বানানো হয়েছে। তারমধ্যে প্রাকৃতিক ঘাস এবং কৃত্রিম ঘাস উভয়ই আছে। একইসঙ্গে ইন্ডোর অনুশীলনের জন্যও ব্যবস্থা রাখা হয়েছে। ইন্ডোরের জন্য অস্ট্রেলিয়া থেকে কৃত্রিম ঘাস আনা হচ্ছে। বোলারদের জন্য ৪০ মিটার রান আপের ব্যবস্থা থাকছে। ইন্ডোর হলেও সেখানে যাতে প্রাকৃতিক আলো পৌঁছায় তার জন্য ছাঁদ এবং দেওয়ার কাঁচের করা হয়েছে। ক্যামেরা দ্বারা অনুশীলন রেকর্ডের ব্যবস্থাও থাকছে।

India vs Bangladesh: দ্বিতীয় দফার পর্যবেক্ষণ শেষেও মিলল না ম্যাচ শুরুর সবুজ সংকেত, তৃতীয় দিনেও পণ্ড হবে খেলা?
এছাড়াও রয়েছে অত্যাধুনিক ড্রেসিং রুম থেকে সাংবাদিক সম্মেলনের কক্ষ। এমনকি রেফারি বা আম্পায়াদের জন্য ঘরও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+