ভারত সফরে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফিরলেন বাভুমা, স্পিন মোকাবিলার কথা ভেবে বিশেষ পরিকল্পনা
ভারতে দুটি টেস্টের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান সফরে গিয়ে টেস্ট সিরিজ ১-১ ড্র রেখেছে প্রোটিয়ারা। সেই দলের ব্যাটিং বিভাগে একটিই পরিবর্তন হয়েছে ভারত সফরের জন্য।
অধিনায়ক তেম্বা বাভুমা সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে গিয়ে কাফ স্ট্রেইনের সমস্যা নিয়ে মাঠের বাইরে ছিলেন। পাকিস্তানে টেস্ট সিরিজে খেলতে পারেননি। তিনি ভারত সফরের দলে প্রত্যাবর্তন করলেন। বাদ গেলেন মিডল অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহ্যাম।

টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, জুবেইর হামজারা থাকায় বেডিংহ্যামের জায়গা হলো না ভারত সফরে। দক্ষিণ আফ্রিকার হেড কোচ শুকরি কনরাড জানিয়েছেন, পাকিস্তানে দলের ক্রিকেটাররা যেভাবে নিজেদের দক্ষতা মেলে ধরেছেন, সে কারণেই তাঁদের পুনরায় দলে নেওয়া হলো। ভারত সফরে তাঁরা কার্যকরীও হবেন। এই কারণেই ডেভিডের চেয়ে তাঁরা এগিয়ে থাকলেন। উল্লেখ্য, পাকিস্তান সফরে একাদশে ছিলেন না বেডিংহ্যাম।
হামজা স্পিন ভালো খেলতে পারেন। সে কারণেই তাঁকে দলে নেওয়া হয়েছে বলে জানান কনরাড। গত মাসে পোচেস্ট্রুমে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে শতরানও করেন হামজা। তাঁকে পাকিস্তানে খেলানোর পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে দলের ভারসাম্যের কথা ভেবে একাদশে নেওয়া যায়নি।
ভারতে স্পিন সহায়ক উইকেট হবে ধরে নিয়ে তিন বিশেষজ্ঞ স্পিনার দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। তাঁরা হলেন কেশব মহারাজ, সাইমন হারমার ও সেনুরান মুথুসামি। জোরে বোলিং বিভাগ সামলাবেন কাগিসো রাবাডা, করবিন বোশ, মার্কো জানসেন। পাকিস্তান সফরের পর ভারত সফরেও দলে নেই লুঙ্গি এনগিডি।
কলকাতায় ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ১৪ নভেম্বর থেকে। ২২ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে। ভারত সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক ও পাঁচটি টি২০ আন্তর্জাতিকও খেলবে প্রোটিয়া-বাহিনী।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল- তেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন, ডেওয়াল্ড ব্রেভিস, জুবেইর হামজা, টনি ডি জর্জি। করবিন বোশ, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাডা, সাইমন হারমার।
-
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের?












Click it and Unblock the Notifications