Gautam Gambhir: গম্ভীরের সেরা একাদশে ব্রাত্য রোহিত, টিম ইন্ডিয়ার কোচের তালিকায় স্থান পেলেন ধোনি-কোহলি?

গৌতম গম্ভীর মানে ই স্পষ্ট বক্তা, বরাবরই সাদাকে সাদা-কালোকে কালো বলতে দ্বিতীয়বার ভাবেন না। ভারতীয় দলের কোচ হওয়ার পরও নিজের স্বভাবের কো‌নও পরিবর্তন করেননি। নিজে যেটা সঠিক মনে করেন সেটাই প্রকাশ্যে বলেন। একটি সর্বভারতীয় ক্রীড়া ওয়েবসাইটকে গম্ভীর নিজের তৈরি সেরা ভারতীয় ক্রিকেটারদের একাদশ জানিয়েছেন। ভারতীয় কোচের তালিকায় রয়েছে বড় দুই চমক।

গম্ভীরের সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক ধোনির শীতল সম্পর্কের কথা ক্রিকেট প্রেমীদের অজানা নয়, এমনকি ইতিপূর্বে বার বার তিক্ত হয়েছে কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক। যদিও ভারতীয় দলের কোচ হওয়ার আগেই গম্ভীর কোহলির সঙ্গে যাবতীয় তিক্ততার অধ্যায়ের পরিসমাপ্তি ঘটান। ফলে গম্ভীরের বেছে নেওয়া ভারতীয় একাদশে ধোনি-কোহলি আছেন কিনা সেটা নিয়েই ছিল মূল চর্চা।

Gautam Gambhir

না, কোনও বিতর্ক ‌নয়। গম্ভীর যে একাদশ বেছে নিয়েছেন তাতে স্থান পেয়েছেন দুই প্রাক্তন অধিনায়কই। অর্থ্যাত ধোনি-কোহলিকে বাদ দিয়ে নিজের সেরা একাদশ বাছেননি গম্ভীর। তবে একইসঙ্গে নিহজেকেও এই তালিকায় রেখেছেন গম্ভীর। তবে টি২০ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য গম্ভীরের তালিকায় ব্রাত্যই থেকেছেন‌।

গম্ভীরের ভারতীয় সেরা একাদশে আছেন বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, সচিন তেণ্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান, জাহির খান। তবে রোহিতের মতো সফল অধিনায়ক কেন বাদ পড়লেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ রোহিত শুধু টি২০ বিশ্বকাপই জেতেননি দেশের বিদেশের মাটিতে একাধিক সাফল্য দিয়েছেন দলক। সঙ্গে ব্যাটসম্যান রোহিতের রয়েছে রেকর্ডের বন্যা।

গম্ভীর ওপেনিং জুটিতে বীরুকে রেখেছেন নিজের সঙ্গে। ব্যাটিং ওর্ডারে রাহল, সচিন, দ্রাবিড়, কোহলিরা আছেন। উইকেটরক্ষক অবশ্যই ধোনি। অলরাউন্ডার যুবরাজ সিং, স্পিন অ্যাটাকে কুম্বলের সঙ্গে অশ্বিন। পেস বোলিংয়ে পাঠান, জাহির খান।

তবে শুধু রোহিত কেন, গম্ভীরের তৈরি প্রথম একাদশের বোলিং বিভাগ নিয়েও প্রশ্ন আছে। ইরফান পাঠান থাকলেও তাঁর একাদশে নেই জসপ্রীত বুমরাহ। সাম্প্রতিক কালে বুমরাহের পারফরম্যান্স শুধু ভালোই নয়, একইসঙ্গে ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছি‌লেন।

এদিকে যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং ফের একবার তোপ দাগলেন ধোনির বিরুদ্ধে। তিনি বলেছেন, 'আমি কখনও মহেন্দ্র সিং ধোনিকে ক্ষমা করব না। আয়নার নিজের মুখটা ওর দেখা উচিত। ও বড় ক্রিকেটার, কিন্তু আমার ছেলের বিরুদ্ধে যা করেছে, তা ঠিক করেনি। সবকিছু এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। সারা জীবনেও ওকে ক্ষমা করতে পারব না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+