প্রেগন্যান্সি টেস্ট কিটের মতো কাজ করা ল্যাটেরাল ফ্লোতেই প্রথম কোভিড পজিটিভ হন শাস্ত্রী, বিষয়টি কী?
ল্যাটেরাল ফ্লো টেস্টের মাধ্যমে প্রথমে কোভিড ১৯ পজিটিভ বলে ধরা পড়েন রবি শাস্ত্রী, বিষয়টি কী?
ল্যাটেরাল ফ্লো অ্যাসে টেস্টের মাধ্যমে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীর শরীরে প্রথম কোভিড ১৯-র উপস্থিতি ধরা পড়ে। পরে আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে ফলাফল আরও নিশ্চিত হয়। শাস্ত্রীকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তাঁর সংযোগে আসার কারণে দলের আরও তিন সাপোর্ট স্টাফকেও নিভৃতবাসে থাকতে হচ্ছে। প্রথম ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের করা ওই টেস্টটি আসলে কী এবং কীভাবে সম্পন্ন হয়, তা জেনে নেওয়া যাক।

ল্যাটেরাল ফ্লো টেস্ট
ল্যাটেরাল ফ্লো টেস্ট অ্যাসে আসলে একটি সেল্ফ টেস্ট কিট। অনেকটা প্রেগন্যান্সি কিটের মতোই সেটির কার্যপদ্ধতি। কাগজ নির্ভর কিটে একটি বিশেষ পরিমাপক থাকে। সংযুক্ত থাকে মার্কার। ওই কাগজে লালা বা শ্লেষ্মা দিলে ওই মার্কারের রং পরিবর্তন হয়। যা দেখে প্রাথমিকভাবে বোঝা যায় যে কোনও ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা। এই টেস্টের জন্য কোনও ক্লিনিক বা সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেও বিশেষজ্ঞকে ডেকে আনা নিষ্প্রয়োজন। ঘরে বসে নিজেই এই কিট দিয়ে কোভিড ১৯-র প্রাথমিক পরীক্ষা করা সম্ভব।

আরটি-পিসিআর প্রয়োজন
Rapid test-র অন্তর্গত ল্যাটেরাল ফ্লো টেস্ট লক্ষণহীন মানুষদেরও প্রতি সপ্তাহে দুই বার করে করার পরমার্শ দিয়েছে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস। শরীরে সংক্রমণ থাকলে এই টেস্টের মাধ্যমে শিশু অবস্থাতেই তা ধরা পড়া সম্ভব বলে জানানো হয়েছে। ল্যাটেরাল ফ্লো টেস্টের ফল পজিটিভ আসার সঙ্গে সঙ্গে আরটি-পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কোনও ভুল-ত্রুটি থাকলে তাতে সহজে ধরা পড়া সম্ভব বলে জানানো হয়েছে। তবে সমীক্ষা বলছে, ৯৯.৯ শতাংশ ক্ষেত্রে ল্যাটেরাল ফ্লো টেস্ট সঠিক ফলাফলই দেখায়। উল্লেখ্য ল্যাটেরাল ফ্লো টেস্টের মাধ্যমেই টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীর শরীরে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পরে তাঁর আরটি-পিসিআর টেস্ট করা হয়।

কোভিড আক্রান্ত শাস্ত্রী
শরীরে মৃদু লক্ষণ অনুভব করে গত শনিবার প্রথম ল্যাটেরাল ফ্লো টেস্ট করান রবি শাস্ত্রী। সেই রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে ভারতীয় দলের সব ক্রিকেটাক এবং সাপোর্ট স্টাফদেরও একই টেস্ট করানো হয়। সবার টেস্ট রিপোর্ট নেগেটিভ এলেও আরও একবার পজিটিভ ফলাফল আসে টিম ইন্ডিয়ার হেড কোচের। সঙ্গে সঙ্গে শাস্ত্রী ও তাঁর সংযোগে আসা দলের তিন সাপোর্ট স্টাফদের আরটি-পিসিআর টেস্ট করা হয়। ভারতীয় হেড কোচের টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। বাকিদের তিন জনের টেস্ট রিপোর্ট নেগেটিভ এলেও প্রোটোকল মেনে তাঁদেরও ১০ দিনের আইসোলেশনে পাঠানো হয়।












Click it and Unblock the Notifications