IPL Title Sponsor: বিড়লা পারল না, আইপিএলের টাইটেল স্পনসর থাকছে টাটা! বোর্ডের কোষাগারে কতটা লক্ষ্মীলাভ?
IPL Title Sponsor: টাটা গোষ্ঠীর সঙ্গে পারল না বিড়লা। ২০২৪ থেকে ২০২৮ অবধি আইপিএলের টাইটেল স্পনসর থাকছে টাটাই। বিসিসিআই আজ এ কথা জানিয়েছে।
আইপিএলের টাইটেল স্পনসরশিপ দখলের লড়াইয়ে এবার তেমন প্রতিযোগিতা হয়নি। আদিত্য বিড়লা গ্রুপ যে দর দিয়েছিল তা ছিল সর্বাধিক। রাইট-টু-ম্যাচে সেই দর দিতে রাজি হয়ে যায় টাটা গ্রুপ।

বিসিসিআই যে দরপত্র আহ্বান করেছিল তাতে রাইট-টু-ম্যাচের বিষয়টি থাকায় অনেক সংস্থাই আগ্রহ দেখায়নি। কেন না, এই নিয়ম অনুযায়ী যে কর্পোরেট সংস্থা সর্বাধিক দর দেবে, তা বর্তমান টাইটেল স্পনসর টাটা দিতে রাজি হয়ে গেলে স্পনসরশিপ তাদের দখলেই থাকবে। সেটাই হয়েছে।
আইপিএলের টাইটেল স্পনসরশিপ নিতে বিড করেছিল একমাত্র আদিত্য বিড়লা গ্রুপ। পাঁচ বছরের জন্য তারা দর দেয় ২৫০০ কোটি টাকা। অর্থাৎ নতুন চুক্তি অনুযায়ী প্রতি সংস্করণে বোর্ডের কোষাগারে ঢুকবে ৫০০ কোটি টাকা। সেই অঙ্ক দিতে রাজি হয়ে গিয়েছে টাটা।
২০২০-র আইপিএলের আগে টাইটেল স্পনসরশিপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভিভো। সেই সময় চিন-বিরোধিতা বড় আকার নিয়েছিল। ২০২২ সাল অবধি বোর্ডের সঙ্গে চুক্তি ছিল ভিভোর। কিন্তু প্রতিকূল পরিস্থিতিই চিনের এই স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাকে সরে যেতে বাধ্য করে।
ভিভোর জন্যই আইপিএলের টাইটেল স্পনসরশিপের ক্ষেত্রে প্রতি বছরের দর বেড়ে ৪৪০ কোটি টাকায় পৌঁছেছিল। ২০১৮ থেকে ২০২২ অবধি এই দরেই পাঁচ বছরের জন্য চুক্তি ছিল ভিভোর। বিসিসিআই অর্ধেক দরে ড্রিম ইলেভেনকে টাইটেল স্পনসর করেছিল সেই বছর।
২০২১ সালে ভিভো ফিরে আসে। এরপর টাটা সাবলাইসেন্সিং নেয়। দুই বছরের জন্য তারা দিয়েছিল ৬৭০ কোটি টাকা। বাকিটা দেওয়ার দায়িত্ব বর্তায় ভিভোর উপর। ভিভো ২০১৮ থেকে পাঁচটি সংস্করণের জন্য ২১৯৯ কোটি টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হলেও তা বাস্তবে হয়ে দাঁড়ায় ৬ বছরের জন্য। করোনা অতিমারীর কারণে।
শেষ চুক্তির চেয়ে টাটা নতুন চুক্তির মোতাবেক বিসিসিআইকে ৫০ শতাংশ অর্থ বেশি দিচ্ছে। কিন্তু ভিভোর চুক্তির নিরিখে তা ১৪ শতাংশ বাড়ল। আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব থেকেই বেশি পরিমাণ লক্ষ্মীলাভ হয় বোর্ডের কোষাগারে। যা বার্ষিক প্রায় ৯৬০০ কোটি টাকা। কিন্তু টাইটেল স্পনসরশিপের জন্য টাটা বনাম বিড়লার দ্বৈরথকে ইতিবাচক হিসেবেই দেখছেন বোর্ডকর্তারা। আইপিএল শুরু হওয়ার কথা মার্চের চতুর্থ সপ্তাহে। আইপিএলের পারফরম্যান্সের উপর অনেকটাই নির্ভর করবে ভারতের টি২০ বিশ্বকাপের দল গঠন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications