তানিয়া ভাটিয়ার হোটেল রুমে অপ্রত্যাশিত ঘটনা! ইসিবির সমালোচনায় ভারতীয় দলের উইকেটকিপার
ইংল্যান্ড সফরে টি ২০ সিরিজে পরাস্ত হলেও একদিনের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে ফিরেছে হরমনপ্রীত কৌরের ভারত। যদিও সেই দলের উইকেটকিপার তানিয়া ভাটিয়া আনলেন চাঞ্চল্যকর অভিযোগ। দেশে ফিরেই সোশ্যাল মিডিয়ায় তিনি সরব হয়েছেন। লন্ডনের অভিজাত হোটেলে তাঁর ঘরে যে ঘটনা ঘটেছে তা অপ্রত্যাশিত বললেও কম বলা হয়।

ভারতের টি ২০ ও একদিনের দলে উইকেটকিপার হিসেবে ছিলেন তানিয়া ভাটিয়া। সোমবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, লন্ডনের ম্যারিয়ট হোটেল মাইডা ভেল (Marriot Hotel London Maida Vale) যে অভিজ্ঞতার সাক্ষী হলাম তাতে স্তম্ভিত এবং হতাশ। হোটেলে আমার ঘরে ঢুকে জনৈক ব্যক্তি আমার ব্যাগ নিয়ে চলে যায়। এতে টাকা, কার্ড, ঘড়ি ও গয়না ছিল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গেই আমি এই হোটেলে ছিলাম। এই হোটেলকে ট্যাগ করে তানিয়া স্পষ্ট জানিয়েছেন, একেবারেই নিরাপদ নয় এই হোটেলটি।
2/2 Hoping for a quick investigation and resolution of this matter. Such lack of security at @ECB_cricket's preferred hotel partner is astounding. Hope they will take cognisance as well.@Marriott @BCCIWomen @BCCI
— Taniyaa Sapna Bhatia (@IamTaniyaBhatia) September 26, 2022
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ভূমিকাতেও হতাশ তানিয়া। এমন নিরাপত্তাহীনতার ঘটনা প্রকাশ্যে এনে তানিয়া ট্যাগ করেছেন ইসিবিকেও। লিখেছেন, আশা করি ঘটনার দ্রুত তদন্ত হবে এবং সমস্যার সমাধান করা হবে। ইসিবি যে হোটেলে আস্থা রেখে চলে সেখানেই এমন ঘটনা স্তম্ভিত করে দেওয়ার মতো। ইসিবি যথোপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশাবাদী তানিয়া। যদিও তাঁর এই অভিযোগের প্রেক্ষিতে এখনও কিছুই জানায়নি ইসিবি। ইংল্যান্ডে ভারতের মহিলা ক্রিকেট দল টি ২০ সিরিজে ১-২ ব্যবধানে পরাস্ত হয়েছিল। যদিও ঝুলন গোস্বামীর শেষ সিরিজ ভারত হোয়াইটওয়াশ নিশ্চিত করেই জেতে। এই সফলে ভারতীয় দলে থাকলেও প্রথম একাদশে জায়গা পাননি তানিয়া। হরমনপ্রীতের দলের প্রথম একাদশে খেলেন যস্তিকা ভাটিয়া। তানিয়া ২টি টেস্টে ৬৬ রান করেছেন, চারটি ক্যাচ ধরেছেন। একদিনের আন্তর্জাতিকে ১৯ ম্যাচে ১৩৮ রান করার পাশাপাশি ১৮টি ক্যাচ ধরেছেন, ৯টি স্টাম্পিং রয়েছে।
তানিয়া টি ২০ আন্তর্জাতিক খেলেছেন ৫৩টি, ১৭২ রান করেছেন, ২৩টি ক্যাচ ধরার পাশাপাশি স্টাম্প আউট করেছেন ৪৫টি। কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের হয়ে এখনও অবধি শেষ ম্যাচ খেলেছেন তানিয়া। ইংল্যান্ড সফরে গিয়ে ট্যুর ম্যাচ ছাড়া খেলার সুযোগ পাননি। তারপর দেশে ফিরতে হলো মূল্যবান সামগ্রী খুইয়ে। ঝুলন গোস্বামীর বিদায়ী সিরিজে ভারতের স্মরণীয় জয়ের আমেজের মধ্যেই তানিয়ার খারাপ অভিজ্ঞতার কথা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। শার্লট ডিনের রান আউটের সমালোচনায় ইংল্যান্ড হারের জ্বালা মেটানোর চেষ্টা চালালেও তানিয়ার অভিযোগ ইসিবির অস্বস্তি বাড়াল অনেকটাই।












Click it and Unblock the Notifications