T20 World Cup: রোহিত বড় মঞ্চের ক্রিকেটার, বিশ্বকাপের আগে হিটম্যানের আইপিএল ফর্ম নিয়ে চিন্তিত নন সৌরভ
আইপিএল পর্ব মিটলেই শুরু হবে টি২০ বিশ্বকাপ। টি২০ বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ১৭ বছর পর ফের কি টি২০ ফর্ম্যাটের বিশ্বকাপ জিতবে ভারত, এই প্রশ্ন সকলেরই মনে ঘোরাফেরা করছে। ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। কেমন হবে ভারতের টিম কম্বিনেশন? তা নিয়ে চলতে চর্চা। তবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের উদ্বেগ রোহিত শর্মার খারাপ ফর্ম নিয়ে। কারণ ভারতীয় দলের অধিনায়কই এবার আইপিএলে একেবারে ভালো ফর্মে নেই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রোহিত শর্মার খারাপ ফর্ম নিয়ে বিচলিত নন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। লখনউয়ের বিরুদ্ধে দিল্লির ম্যাচের আগে কথা বলতে গিয়ে, মহারাজ রোহিত শর্মার ফর্ম নিয়েও মুখ খুলেছেন। দাদার সাফ কথা, চলতি আইপিএলে রোহিত শর্মার ফর্ম নিয়ে ভক্তদের চিন্তা করার দরকার নেই কারণ তিনি একজন বড় টুর্নামেন্টের খেলোয়াড়।

আগামী ১ জুন জুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে চলেছে। সৌরভ আগেই বলেছিলেন যে রোহিতের পাশাপাশি বিরাট কোহলিরও ভারতের হয়ে ইনিংস শুরু করা উচিত। কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরশুমে ফর্মে ছিলেন এবং টুর্নামেন্টে বর্তমান অরেঞ্জ ক্যাপধারী।
কোহলি এখনও পর্যন্ত এবারের আইপিএলে ৬৬১ রান করেছেন। স্ট্রাইক রেট এবারের আইপিএলে বিরাটের ১৫৩-এর বেশি, সঙ্গে ধারাবাহিকতাও রয়েছে। গতবার করেছিলেন ৬টি হাফ সেঞ্চুরি এবং ২টি সেঞ্চুরি। এবার করেছেন ৫টি হাফ সেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরি। পাঞ্জাব কিংসের বিপক্ষে একটুর জন্য শতরান হাতছাড়া করেছেন কোহলি, ৯২ রানে আউট হন তিনি।
বিরাট প্রসঙ্গে সৌরভ বলেন, "বিরাট এই মুহূর্তে অসাধারণ ক্রিকেট খেলছে। যেভাবে পাঞ্জাবের বিরুদ্ধে দ্রুত রান করল, তাতে টি২০ বিশ্বকাপে ওকে ওপেনার হিসেবে ব্যবহার করা উচিত।" অর্থাৎ সৌরভও চান, বেঙ্গালুরুর মতো করেই বিরাটকে ব্যবহার করুক জাতীয় দল। সেক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে মাঠে নামতে দেখা যাবে কিং কোহলিকে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications