মহম্মদ নবির নেতৃত্বেই টি ২০ বিশ্বকাপে আফগানিস্তান, রশিদ খানদের দলের শক্তি আরও বাড়ল কীভাবে?
আসন্ন টি ২০ বিশ্বকাপের মূলপর্বে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আফগানিস্তান। এবারের এশিয়া কাপে মহম্মদ নবির দল চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিয়েছে। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়েছিলেন আফগানরা। এরপর বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান পৌঁছেছিল সুপার ফোরে। পাকিস্তান সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয়। এতে ফাইনালে উঠতে না পারলেও বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস সঞ্চয় করে নিয়েছে আফগানিস্তান।

টি ২০ বিশ্বকাপের জন্য আজ আফগানিস্তানের দল ঘোষণা করা হয়েছে। মহম্মদ নবির নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান। ১৫ সদস্যের দলে রয়েছেন এখনও অবধি একটিও আন্তর্জাতিক ম্যাচ না খেলা জোরে বোলার মহম্মদ সালিম। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে টি ২০ লিগ খেলা লেগস্পিনার কায়েস আহমেদ ও ব্যাটার দারউইশ রসুলিকে নেওয়া হয়েছে। আফগানিস্তানের ঘরোয়া টি ২০ লিগ শ্পাগিজা ক্রিকেট লিগে ৬.৬৩ ইকনমি রেখে সালিম ১১টি উইকেট নিয়েছেন। কায়েস আহমেদ টি ২০ স্পেশ্যালিস্ট। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ ও ইংল্যান্ডে টি ২০ ব্লাস্ট খেলার অভিজ্ঞতা আছে কায়েসের। সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা ইন্টারন্যাশনাল লিগ টি ২০-তেও গালফ জায়ান্টস দলে রয়েছেন এই স্পিনার। আফগানিস্তানের ঘরোয়া টি ২০ লিগে তিনি ৬.৩৫ ইকনমিতে ৮ ম্যাচে ১৪টি উইকেট দখল করেছেন।
রাসুলি দেশের টি ২০ লিগে দুটি ম্যাচে যথাক্রমে ১৯ বলে অপরাজিত ৪১ এবং ৩০ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন। সালিম দেশের হয়ে খেলার সুযোগ না পেলেও রাসুলি ও কায়েস আফগানিস্তানের হয়ে আগে খেলেছেন। কায়েস আফগানিস্তানের হয়ে তিনটি ফরম্যাটেই খেলেছেন, শেষ খেলেছেন গত মার্চে বাংলাদেশ সফরে। রাসুলি জুনে জিম্বাবোয়ে সফরে খেলেছিলেন। আঙুল ভেঙেছিল রাসুলির। তারপর মাঠে ফিরে তিনি যেভাবে দেশের মাটিতে টি ২০ লিগে খেলছেন তাতে আশ্বস্ত হয়েছেন আফগানিস্তানের নির্বাচকরা। রাসুলির উপস্থিতিতে মিডল অর্ডারে শক্তি বাড়ল আফগানিস্তানের। অস্ট্রেলিয়ার পেস বোলিং সহায়ক পরিবেশে বাঁহাতি জোরে বোলার সালিম কার্যকরী হবে বলে আশা টিম ম্যানেজমেন্টের।
আফগানিস্তানের এশিয়া কাপের দল থেকে টি ২০ বিশ্বকাপে বাদ পড়লেন সামিউল্লাহ শিনওয়ারি, হাশমাতুল্লাহ শাহিদি, করিম জানাত, মুর আহমেদ ও আফসার জাজাই। তবে জাজাইকে শরাফুদ্দিন আশরাফ, গুলাবদিন নায়েব ও রহমত শাহর সঙ্গে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দুটি যোগ্যতা অর্জনকারী দলের সঙ্গে একই গ্রুপে রয়েছে আফগানিস্তান। ২২ অক্টোবর পারথে তাদের প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে।
টি ২০ বিশ্বকাপে আফগানিস্তান দল- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নাজিবুল্লাহ জাদরান, কায়েস আহমেদ, হজরতুল্লাহ জাজাই, উসমান গণি, মহম্মদ নবি (অধিনায়ক), মুজিব উর রহমান, ইব্রাহিম জাদরান, দারউইশ রসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ সালিম, ফজলহক ফারুকি, ফরিদ আহমেদ, নবীন উল হক, রশিদ খান। রিজার্ভ- আফসার জাজাই, শরাফুদ্দিন আশরাফ, গুলাবদিন নায়েব ও রহমত শাহ।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications