T20 World Cup: ওপেনিং জুটি থেকে বোলার হার্দিক, প্রস্তুতি ম্যাচে ভারতের ফোকাসে কোন বিষয়গুলি?

শনিবার টি২০ বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয়। মেগা টুর্নামেন্টের আগে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে ভারতীয় দল। ভারতের দুর্বলতা হল ক্রিকেটারদের ক্লান্তি, টানা দুই মাসের বেশি আইপিএল খেলে ক্লান্ত ক্রিকেটাররা। তার উপর পর্যাপ্ত অনুশীলন ছাড়াই নামতে হবে ক্রিকেটারদের। ফলে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বেশ কিছু বিষয়কে ফোকাস করতে হবে ভারতীয় দলকে।

প্রথমত ভারতের ওপেনিং জুটি। রোহিত শর্মা অবশ্যই ভারতের এক নম্বর ওপেনার। কিন্তু রোহিতের সঙ্গী কে হবেন? যশস্বী জয়সওয়াল ওপেনার হিসেবে প্রথম পছন্দের তালিকায় আছেন। তবে জল্পনায় আছে বিরাট কোহলির নামও। তবে বিরাট কোহলির শুক্রবার নিউ ইয়র্কে পৌঁছানোর কথা। কোহলি খেললে তাঁকে ওপেনিংয়ে খেলিয়ে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। কোহলি খেললে তাঁকে কোনও রকম প্রস্তুতি ছাড়াই মাঠে নামতে হবে। টুর্নামেন্টের আগে বাড়তি বিশ্বাস নিয়ে নামবেন কোহলি। কারণ আইপিএলে অরেঞ্জ ক্যাপের মালিক হয়েই বিশ্বকাপে কোহলি।

T20 World Cup

দ্বিতীয় ফোকাসে থাকবে উইকেটরক্ষক, সঞ্জু স্যামসন নাকি ঋষভ পন্থ কার হাতে থাকবে দাস্তানা? সেটা চূড়ান্ত করা হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেই। দীর্ঘদিন পর আবার ভারতীয় দলে ফিরেছেন পন্থ। ফলে উইকেটরক্ষক হিসাবে তিনিই প্রথম পছন্দ। তবে সঞ্জু স্যামসনকে দেখে নেওয়া হতে পারেন।

তবে সবথেকে বেশি নজর থাকবে সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার দিকে। তাঁর ব্যাটিংয়ের থেকেও টিম ম্যানেজমেন্টের ফোকাসে থাকবে তাঁর বোলিং। টি-২০ বিশ্বকাপের দলে থাকতে হলে বল করতে হবে। দল নির্বাচনের আগেই হার্দিককে এই বার্তা দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচকদের পক্ষ থেকে। অধিনায়ক রোহিত শর্মাও শুধু ব্যাটার হিসাবে হার্দিককে দলে রাখতে রাজি ছিলেন না।অনুশীলনেও প্রায় এক ঘণ্টা তাঁকে বল করতে দেখা গিয়েছে। দলের ব্যাটারদের সমানে বল করে গিয়েছেন সহ-অধিনায়ক।

তবে ভারতীয় দলের সব থেকে বড় চিন্তার কারণ হতে পারে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। কারণ বড় কোনও প্রতিযোগিতার পর দু'সপ্তাহের বিশ্রাম প্রয়োজন বলে মনে করেন ক্রীড়াবিজ্ঞানীরা। ভারতীয় ক্রিকেটারেরা এ বার সেই সময় পাচ্ছেন না। ফলে রোহিত, কোহলিরা কতটা তরতাজা ভাবে বিশ্বকাপ খেলতে পারবেন, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। বৃষ্টির জন্য কয়েকটি প্রস্তুতি ম্যাচ ভেস্তে গেলেও ভারত-বাংলাদেশ ম্যাচের সময় আকাশ পরিষ্কার থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে পুরো ম্যাচই হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+