টি-টোয়েন্টি বিশ্বকাপের থেকেও বড় করোনার বিরুদ্ধে যুদ্ধ, বললেন যোগিন্দর

টি-টোয়েন্টি বিশ্বকাপের থেকেও বড় করোনার বিরুদ্ধে যুদ্ধ, বললেন যোগিন্দর

২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে পাকিস্তানের ব্যাটসম্যান মিসবা উল হকের উইকেট নিয়ে দেশের হাতে খেতাব তুলে দিয়েছিলেন যোগিন্দর শর্মা। এবার তিনি অন্য যুদ্ধে অবতীর্ণ। এবার লড়াই জীবনের। মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে খাকি পোশাকে দায়িত্ব পালন করছেন যোগিন্দর। তবে তাঁর মতে, বিশ্বকাপ জয়ের থেকেও গুরুত্বপূর্ণ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই।

করোনার প্রভাব

করোনার প্রভাব

ভারতে ক্রম প্রভাব বিস্তার করছে করোনা ভাইরাস। দেশে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন ৩২ জন। আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আগামী এক সপ্তাহ পরিস্থিতি আরও কঠিন হওয়ার সম্ভাবনায় আগেভাগে প্রস্তুতি নিচ্ছে সরকার।

সরকারের ভূমিকা

সরকারের ভূমিকা

করোনা ভাইরাসের চেন ভাঙতে দেশব্যাপী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাতে ব্যাপক সাড়া মিলিছে বলা চলে। ক্রিকেটার থেকে সেলেব্রিটি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন প্রত্যেকে। তা সত্ত্বেও কিছু মানুষ নিয়ম লঙ্ঘন করে রাস্তায় নামছেন। তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা নিচ্ছেন পুলিশকর্মীরা।

পুলিশ কর্তা যোগিন্দর

পুলিশ কর্তা যোগিন্দর

ক্রিকেটকে বিদায় জানানোর পর হরিয়ানা পুলিশের ডিএসপি পদে কাজ করতে শুরু করেছেন ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক যোগিন্দর শর্মা। করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় এবার তিনি দেশের মানুষের সেবার নিয়োজিত। ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাচ্ছেন এবং তাঁদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করছেন যোগিন্দর ও তাঁর সহকর্মীরা।

বিশ্বকাপের থেকে বড়

বিশ্বকাপের থেকে বড়

যোগিন্দর শর্মার কথায়, তীব্র সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশে। এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো তাঁর দায়িত্ব এবং কর্তব্য বলেও জানিয়েছেন যোগিন্দর। তাঁর মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার থেকেও বড় ব্যাপার করোনার বিরুদ্ধে লড়াই। কারণ এর সঙ্গে মানুষের জীবন জড়িয়ে রয়েছে বলেও মন্তব্য করেছেন যোগিন্দর শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+