T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ ট্রফি নিয়েই ঘুম রোহিত শর্মার! মেসি ও জকোভিচকে কীভাবে মনে করালেন?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ জিতে টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই রবিবারের সকালটা রোহিত শর্মার কাছে অন্যরকম।
ঘুম থেকে উঠে যে ছবি ভারত অধিনায়ক শেয়ার করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে তা মনে করাল লিওনেল মেসিকে। এর আগে, কাপ জয়ের পর রোহিতের কীর্তি ছিল নোভাক জকোভিচের মতো, যা শেয়ার করা হয়েছে উইম্বলডনের ফেসবুক পোস্টে।

ভারতের প্রথম এবং বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে দেশের দুটি টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য হয়েছেন রোহিত শর্মা। ২০০৭ সালে জিতেছিলেন সাধারণ ক্রিকেটার হিসেবে। এবার টি২০ বিশ্বকাপ জয় অধিনায়ক হিসেবে। বৃত্ত সম্পূর্ণ হওয়ায় টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন।
ফলে আজকের সকাল থেকে টি২০ আন্তর্জাতিকে রোহিত প্রাক্তন। খেলবেন টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে। আজ ভারত অধিনায়ক ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, সকালে ঘুম ভাঙার সময়ও হোটেলের বিছানার পাশেই রাখা বহু প্রতীক্ষিত টি২০ বিশ্বকাপের ট্রফিটি।
লিওনেল মেসি যেমন বিশ্বকাপ হাতে নিয়েছিলেন ঠিক সেই কায়গাতেই রোহিত গ্রহণ করেন টি২০ বিশ্বকাপ। বিশ্বকাপ ফাইনালের পর মেসিকেও দেখা গিয়েছিল ট্রফি নিয়ে ঘুমোতে। রোহিতও এ ক্ষেত্রে মেসির পথে হাঁটলেন। রাতে ঘুমোতে গেলেন বিশ্বকাপের ট্রফি নিয়ে। যা জয়ের প্রক্রিয়া অন্তত ৩-৪ বছর ধরে চলেছে বলে দাবি করেছেন রোহিতই। ফলে এই কাপ জয় পরম তৃপ্তির।
This Is What The Trophy Means To Us 🥹🥹❤️❤️..!!
— Nagraj K Seegi (@Nagraj_07) June 30, 2024
Rohit Sharma Eating A Little Piece of Grass/Soil Of Barbados Pitch 🙏🙏..
Not Like This Arrogant Mitchel Marsh 🤧❌..!!#T20WorldCupFinal #RohitSharma𓃵 #IndiaWinWorldCup #T20IWorldCup pic.twitter.com/NShkVG0z5N
টি২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের জয় সুনিশ্চিত হতেই মাঠে শুয়ে পড়ে হাত দিয়ে আঘাত করছিলেন, ট্রফি জয়ের সীমারেখা অতিক্রমের আনন্দেই। মাঠকে চুমু খেয়েছিলেন। রোহিতের চোখে দেখা গিয়েছিল আনন্দাশ্রু। এরপরই তিনি চলে যান পিচের দিকে। যা নজর এড়ায়নি ক্যামেরাপার্সনের।
Wimbledon's Facebook post - GOATs eating grass.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 30, 2024
Rohit Sharma 🤝 Novak Djokovic. pic.twitter.com/jrkCPBi7PX
আইসিসির শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, আনমনে পিচের থেকে সযত্নে মাটি নিয়ে রোহিত মুখে পুরে দিচ্ছেন। পিচের মাটি খাওয়ার এই দৃশ্যে আবার তিনি মনে করালেন নোভাক জকোভিচকে। যিনি উইম্বলডনে জেতার পর ঘাস মুখে দিয়েছিলেন। রোহিত ও জকোভিচের সেই কীর্তি উইম্বলডনের ফেসবুকে পোস্ট করা হয়েছে।
Champions 🏆
— DK (@DineshKarthik) June 30, 2024
Ps. How cute was Harsha Bhogles' jump 😉 pic.twitter.com/c9S8FXNS9X
এক্স হ্যান্ডলে আবেগঘন পোস্ট করেছেন দীনেশ কার্তিক। টি২০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন তাঁর পূরণ হয়নি। কিন্তু কার্তিক সকলের মতো গর্বিত ভারতীয় দলকে নিয়ে। যেভাবে রোহিত শর্মার দল ইতিহাস গড়ল অপরাজেয় থেকে টি২০ বিশ্বকাপ জিতে তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কার্তিক। তাঁর ভিডিওয় দেখা গিয়েছে আনন্দে হর্ষ ভোগলে লাফ দিচ্ছেন। বৃষ্টির মধ্যেই সকলকে নিয়ে সেলিব্রেশনে মেতেছেন বোর্ড সচিব জয় শাহ।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications