Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে বিরাটের রয়েছে ঈর্ষণীয় নজির! ইংল্যান্ডকে দেখলেই জ্বলে ওঠেন

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০২২ সালের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড।

ইংল্যান্ড খেতাব দখলে রাখা নিশ্চিত করতে ২ ম্যাচ দূরে। ভারতের সামনে মধুর প্রতিশোধ নেওয়ার হাতছানি।

T20 World Cup 2024

ভারত ও ইংল্যান্ড ২৩টি টি২০ আন্তর্জাতিক খেলেছে। ১২টিতে জিতেছে ভারত, ইংল্যান্ডের জয় ১১টিতে। টি২০ বিশ্বকাপে দ্বৈরথের নিরিখে ফলাফল ২-২। ফলে আজ বৃষ্টি ব্যাঘাত না ঘটালে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বলার অপেক্ষা রাখে না।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারত তিনটি ম্যাচ খেলেছে। জিতেছে ২টিতে, হার ১টিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে অবশ্য এই স্টেডিয়ামে ভারত আগে কখনও খেলেনি। আজ সকলের নজর থাকবে বিরাট কোহলির দিকে। যিনি চলতি বিশ্বকাপে এখনও সেরা ছন্দে খেলতে পারেননি।

আয়ারল্যান্ড ম্যাচে ১, আমেরিকার বিরুদ্ধে শূন্য, আফগানিস্তানের বিরুদ্ধে ২৪, বাংলাদেশের বিরুদ্ধে ৩৭ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। তবে আজ বড় মঞ্চে বিরাটকে স্বমহিমায় দেখা যেতেই পারে। পরিসংখ্যান সেক্ষেত্রে বিরাটের বড় মোটিভেশন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে সবচেয়ে সফল কিং কোহলি। ২০টি ম্যাচে তিনি চারবার অপরাজিত থেকে ৬৩৯ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৮০। গড় ৩৯.৯৩, স্ট্রাইক রেট ১৩৫.৬৬। পাঁচটি অর্ধশতরান রয়েছে। ২০২১ সালে একবারই শূন্যে আউট হয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে।

বিরাট তিনবার টি২০ বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছেন। তিনটিতেই অর্ধশতরান রয়েছে। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৪৪ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন। পাঁচটি চার ও ২টি ছয় মারেন। ম্যাচের সেরাও হন।

ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে ০ করার পর দ্বিতীয় ও তৃতীয় টি২০ আন্তর্জাতিকে যথাক্রমে ৪৯ বলে অপরাজিত ৭৩ ও ৪৬ বলে অপরাজিত ৭৭ রান করেন। চতুর্থ ম্যাচে ৫ বলে ১ করার পর পঞ্চম ম্যাটে ৫২ বলে অপরাজিত ৮০ করেন। সিরিজ সেরাও হন।

২০২২ সালে ইংল্যান্ড সফরে ১ ও ১১ রানে আউট হন। শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক খেলেন বাইশের সেমিফাইনালে। শেষ সাতটি ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি হাফ সেঞ্চুরি রয়েছে।

২০১৬ সালের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল ভারত। তবে বিরাট ১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। ২০২২ সালের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারত ১০ উইকেটে হেরে গিয়েছিল। সেই ম্য়াচে বিরাট খেলেন ৪০ বলে ৫০ রানের ইনিংস। চারটি চার ও একটি ছয় মেরেছিলেন।

এবারের টি২০ বিশ্বকাপে ওপেনার হিসেবে খেলে রান পাচ্ছেন না। এই অবস্থায় দলের আস্থার মর্যাদা দিতে, সমালোচকদের মুখ বন্ধ করতে আজ বিরাটের ব্যাট চওড়া হয়ে উঠুক, অপেক্ষায় ভক্তরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+