T20 World Cup 2024: শেষ আটে ভারতের সামনে আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া, নজরে পারস্পরিক দ্বৈরথের ফলাফল
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে সুপার এইটের দ্বৈরথ শুরু হয়ে যাচ্ছে কাল থেকে। ব্রিজটাউনে ভারত নামবে বৃহস্পতিবার। প্রতিপক্ষ আফগানিস্তান।
এরপর শনিবার নর্থ সাউন্ডে বাংলাদেশ ও ২৪ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত খেলবে গ্রস আইলেটে। একনজরে দেখে নেওয়া যাক, সুপার এইটের প্রতিপক্ষদের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে ভারতের ট্র্যাক রেকর্ড।

২০০৭ সালের টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ১৫ রানে হারিয়েছিল ভারত। ৩০ বলে ৭০ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন যুবরাজ সিং।
২০০৯ সালের টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৫ রানে হারিয়েছিল ভারত। ২১ রানে চার উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন প্রজ্ঞান ওঝা।
২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপে ভারত নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল ৩১ বল বাকি থাকতে ৭ উইকেটে। ১৯ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন আশিস নেহরা। এরপর অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ৪৯ রানে।
২০১২ সালের টি২০ বিশ্বকাপে ভারত তাদের প্রথম ম্যাচে ২৩ রানে হারিয়েছিল আফগানিস্তানকে। বিরাট কোহলি অর্ধশতরান করে ম্যাচের সেরা হন তাঁর টি২০ বিশ্বকাপ অভিষেকে। যদিও সেবারও ভারত হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। ৩১ বল বাকি থাকতে হার ৯ উইকেটে।
২০১৪ সালের টি২০ বিশ্বকাপে ভারত ৯ বল বাকি থাকতে হারিয়েছিল বাংলাদেশকে। ১৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন রবিচন্দ্রন অশ্বিন। এই ম্যাচে রোহিত শর্মা ৪৪ বলে ৫৬ ও বিরাট কোহলি ৫০ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন। অস্ট্রেলিয়াকে ৮৬ রানে গুটিয়ে ৭৩ রানে জিতেছিল ভারত। ১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন অশ্বিন।
২০১৬ সালের টি২০ বিশ্বকাপে ভারত ১ রানে হারিয়েছিল বাংলাদেশকে। ২০ রানে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় এসেছিল ৫ বল বাকি থাকতে ৬ উইকেটে। ৫১ বলে ৮২ রানে অপরাজিত থেকে বিরাট কোহলি হন ম্যাচের সেরা।
২০২১ সালের টি২০ বিশ্বকাপে ভারত হারিয়েছিল আফগানিস্তানকে। ৬৬ রানে। ৪৭ বলে ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন রোহিত শর্মা।
২০২২ সালের টি২০ বিশ্বকাপে ভারত ডিএলএস মেথডে ৫ রানে হারিয়েছিল বাংলাদেশকে। ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে ম্য়ান অব দ্য ম্যাচ হন বিরাট কোহলি।
আফগানিস্তানের বিরুদ্ধে ভারত ৮টি টি২০ আন্তর্জাতিক খেলেছে, কখনও হারেনি। একটি টাই হয়েছিল, সুপার ওভারে জেতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। চলতি বছরে ভারত-আফগানিস্তান ম্যাচ বেঙ্গালুরুতে টাই হয়। ফলাফল নির্ধারণে লাগে দুটি সুপার ওভার। প্রথম সুপার ওভারও টাই হয়েছিল।
বাংলাদেশের বিরুদ্ধে ভারত ১৩টি টি২০ আন্তর্জাতিক খেলেছে, জয় ১২টিতে, একটিতে হেরেছে বাংলাদেশের কাছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩১টি দ্বৈরথে ভারত জিতেছে ১৯টিতে, ১১টিতে হেরেছে। একটি ম্যাচ পরিত্যক্ত।












Click it and Unblock the Notifications