T20 World Cup 2024: বুমরাহ ৪ ওভারে ৭ রানে নিলেন ৩ উইকেট! বড় জয় ভারতের, আত্মসমর্পণ আফগানিস্তানের
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে পারস্পরিক দ্বৈরথের ফলাফল ৪-০ করে ফেলল। ব্রিজটাউনে সুপার এইটের প্রথম ম্যাচে বড় জয় ছিনিয়ে নিলেন রোহিত শর্মারা।
সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়ার জুটিতে ভর করে ভারত ১৮২ রানের টার্গেট দিয়েছিল। তা কেনসিংটন ওভালের উইকেটে তাড়া করা সহজ ছিল না। হলোও তাই। দাপট দেখালেন ভারতীয় বোলাররা।

আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ আগ্রাসী ব্যাটিং শুরু করেছিলেন। অর্শদীপ সিং প্রথম ওভারে গিয়ে ১৩ রান দেন। কিন্তু দ্বিতীয় ওভারে নিজের প্রথম ওভারটি করতে গিয়ে দ্বিতীয় বলেই গুরবাজকে ফেরান। ৮ বলে ১১ করে তিনি কট বিহাইন্ড। মেরেছেন ১টি ছয়, ১টি চার।
এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। বোঝাই যাচ্ছিল ম্যাচ জেতার আশা ছেড়ে নেট রান রেট ভদ্রস্থ জায়গায় রাখাই লক্ষ্য আফগানদের। ইব্রাহিম জাদরান ১১ বলে ৮ রান করে অক্ষর প্যাটেলের শিকার। চতুর্থ ওভারে। সেটি প্যাটেলের প্রথম ওভার, উইকেট-মেডেন।
৩.৪ ওভারে ২৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে। পঞ্চম ওভারের প্রথম বলেই হজরতুল্লাহ জাজাই ৪ বলে ২ রান করে বুমরাহর দ্বিতীয় শিকার। গুলবদিন নঈব ২১ বলে ১৭, আজমাতুল্লাহ ওমরজাই ২০ বলে ২৬, নাজিবুল্লাহ জাদরান ১৭ বলে ১৯, মহম্মদ নবি ১৪ বলে ১৪ রান করেন।
১৮তম ওভারে চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে রশিদ খান (৬ বলে ২) ও নবীন উল হক (১ বলে ০)-কে ফেরান অর্শদীপ। শেষ অবধি আফগানিস্তান ২০ ওভারে ১৩৪ রানে অল আউট হয়। নূর আহমেদ ১৮ বলে ১২ রান করে আউট হন। ভারতের জয় ৪৭ রানে।
জসপ্রীত বুমরাহ ১টি মেডেন-সহ ৪ ওভারে ৭ রান দিয়ে নেন তিন উইকেট। অর্শদীপ সিং তিন উইকেট নেন ৪ ওভারে ৩৬ রান দিয়ে। কুলদীপ যাদব ৪ ওভারে ৩২ রান খরচ করে ২ উইকেট নেন। একটি মেডেন-সহ ৩ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট অক্ষরের।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছিল। সূর্যকুমার যাদব ২৮ বলে ৫৩, হার্দিক পাণ্ডিয়া ২৪ বলে ৩২, অক্ষর প্যাটেল ৬ বলে ১২ করেন। রোহিত শর্মা ১৩ বলে ৮, বিরাট কোহলি ২৪ বলে ২৪, ঋষভ পন্থ ১১ বলে ২০, শিবম দুবে ৭ বলে ১০ রান করেন। ফজলহক ফারুকি ও রশিদ খান নেন তিনটি করে উইকেট। নবীন উল হক নেন ১ উইকেট।
শনিবার ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজের সময় অনুসারে ওইদিনই (ভারতীয় সময় রবিবার ভোর) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটে নতুন ট্রেন্ড! দাড়ি কাটা থেকে রান্না, ভোটারদের মন জিততে নজিরবিহীন প্রচারে প্রার্থীরা












Click it and Unblock the Notifications