T20 World Cup 2024: স্টইনিসের দুরন্ত পারফরম্যান্স, ওয়ার্নারের রেকর্ড, সহজ জয় দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু অজিদের
জয় জিয়েই টি২০ বিশ্বকাপের যাত্রা শুরু করল অস্ট্রেলিয়া। ধারে ভারে ওমানের থেকে অনেকটাই এগিয়ে ছিল অজিরা। আর প্রত্যাশিতভাবেই জিতল অস্ট্রেলিয়া, ।বৃহস্পতিবার বার্বাডোজে 'বি' গ্রুপের লড়াই হয়েছে ভীষণ একপেশে। ওমানকে ৩৯ রানে সহজেই হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে হট ফেভারিট অস্ট্রেলিয়া।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওমান। শুরুতেই ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া, ইনিংসের ১৪ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল ৩ উইকেটে ৮০ রান। এরপর ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টয়নিসের ১০২ ঝোড়ো জুটিতে বড় রানের পুঁজিই পেয়ে যায় অসিরা। শেষ ৬ ওভারে অস্ট্রেলিয়া তোলে ৮৪ রান। এতে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬৪ রান।

স্টয়নিস খেলেন হার না মানা ৬৭ রানের ঝোড়ো ইনিংস। ২ বাউন্ডারি আর ৬ ছক্কায় মাত্র ৩৬ বলে এই রান তোলেন ডানহাতি এই ব্যাটসম্যান। টি২০ কেরিয়ারে এটি স্টয়নিসের দ্বিতীয় ফিফটি। টিম ডেভিড ৯ রান করেন।ওমানের হয়ে ২টি উইকেট শিকার করেন মেহরান খান। একটি করে উইকেট নেন বিলাল খান ও কলিমুল্লাহ।
জবাবে ব্যাট করতে নেমে ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ওমান।কেকেআরের হয়ে প্রথম কোয়ালিফায়ার ও ফাইনালের ফর্ম বজায় রাখেন স্টার্ক। প্রথম ওভারেই উইকেট নেন তিনি। দ্বিতীয় স্পেলে ফিরে আরও একটি উইকেট নেন তিনি। আয়ান খান এই অবস্থা থেকে লড়াই করে কিছুটা হারের ব্যবধান কমান। তার ৩০ বলে ৩৬ রানের ইনিংস থামে অ্জাম্পার লেগ স্পিনে। শেষ দিকে নেমে মেহরান খান (১৬ বলে ২৭) আগ্রাসী ব্যাটিংয়ে ওমানের হারের ব্যবধানকে কিছুটা কমিয়ে দল। ব্যাটিংয়ে পর বল হাতেও সফল স্টয়নিস, তিনি নিলেন ৩ উইকেট। জাম্পা, ন্যাথান এলিস ও মিচেল স্টার্ক ২টি করে উইকেট নেন।
জয় দিয়ে টি-২০বিশ্বকাপ অভিযান শুরু করা অস্ট্রেলিয়া নামিবিয়াকে টপকে 'বি' গ্রুপের শীর্ষেও উঠে গেল। আর নামিবিয়ার বিপক্ষে সুপার ওভারে হারের পর অস্ট্রেলিয়ার কাছেও বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া একরকম নিশ্চিত হয়ে গেল ওমানের।












Click it and Unblock the Notifications