T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে বিপর্যয়ে তোলপাড় পাকিস্তান! বাবর আজমের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান। প্রবল সমালোচনায় বিদ্ধ বাবর আজম অ্যান্ড কোং। প্রশ্নের মুখে ক্রিকেটারদের দায়বদ্ধতা।
এরই মধ্যে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ আনলেন সাংবাদিক মুবাশির লুকম্যান। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ পিসিবি।

আমেরিকার কাছে সুপার ওভারে হারের পর ভারতের কাছে পর্যুদস্ত হয় পাকিস্তান। কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে কোনওক্রমে জিতেছিল বাবর আজমের দল। এমন হতশ্রী পারফরম্যান্স দেখে হতাশ সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে প্রাক্তন ক্রিকেটাররা।
বিশ্বকাপের শেষে হাতে গোনা কয়েকজন ক্রিকেটার দেশে ফিরেছেন। বাবর আজম ছুটি কাটাতে গিয়েছেন লন্ডনে। বাকিরা রয়েছেন আমেরিকায়। পাকিস্তান দলের ক্রিকেটাররা স্ত্রী, সন্তানদের নিয়ে কেন বিশ্বকাপ খেলতে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। পিসিবিও বড় ধরনের পদক্ষেপ করার চিন্তাভাবনা করছে।
এরই মধ্যে ভাইরাল হয়েছে মুবাশিরের পডকাস্ট। যাতে তিনি বলেছেন, বাবর আজম একটি অডি ই-ট্রন জিটি গাড়ি উপহার হিসেবে পেয়েছেন। বলা হয়েছে, সেটি নাকি তাঁর দাদা উপহার হিসেবে দিয়েছেন। ভারতে গাড়িটির দাম অন্তত ২ কোটি। পাকিস্তানে আরও কয়েক গুণ বেশি।
ওই সাংবাদিকের প্রশ্ন, বাবরের দাদার কত আয় যে ৭-৮ কোটি টাকার গাড়ি কিনছেন? সাংবাদিকের আরও দাবি, তিনি জানতে পেরেছেন বাবর আজমের সঙ্গে বুকিদের যোগাযোগ আছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বুকিরা নাকি বাবরকে বাড়িও উপহার দিয়েছে।
স্বাভাবিকভাবেই এমন চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় পাকিস্তান। ক্রিকেটপ্রেমীরা দাবি তুলছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই অভিযোগের তদন্ত করুক। যদিও পাক সংবাদমাধ্যম পিসিবির সূত্র উদ্ধৃত করে লিখেছে, পিসিবি এই অভিযোগ ভিত্তিহীন বলে মনে করছে। তাই তদন্তের প্রয়োজন আছে বলে মনে করছে না।
শুধু তাই নয়। পিসিবি জানিয়েছে, একটা সীমা অবধি সমালোচনা সহ্য করা হবে। কিন্তু যদি কেউ গুরুতর অভিযোগ আনেন তাহলে তাঁকে সময় দেওয়া হবে প্রমাণ পেশ করার। না হলে মানহানি, ক্ষতিপূরণের মামলা করার পথেও হাঁটার পরিকল্পনা রয়েছে পিসিবির। সাফ কথা, কেউ কোনও দাবি করলে তার সপক্ষে প্রমাণ পেশ করতে হবে অভিযোগকারীকেই।
মানহানি বা ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার নিষ্পত্তি ছয় মাসের মধ্যে হবে বলেও আশাবাদী পিসিবি। এদিকে, ইমরান সিদ্দিকী বলে এক সাংবাদিক দাবি করেছেন, সিনিয়র সাংবাদিক মুবাশির লুকম্যানের আনা অভিযোগগুলি নিয়ে বাবর আজম নিজেই আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications