Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: প্রথম ম্যাচেই রেকর্ডের ছড়াছড়ি, আমেরিকা-কানাডার খেলায় সৃষ্টি হওয়া নজিরগুলি জেনে নিন

টেক্সাসের স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল আমেরিকা ও কানাডা। আইসিসির দুই অ্যাসোসিয়েট দেশের ম্যাচে তৈরি হল একাধিক রেকর্ড। ইতিহাস বলছে, বিশ্বের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আমেরিকা আর কানাডার মধ্যেই। ধামাক দিয়েই বিশ্বকাপের বোধন হল। প্রথম ম্যাচেই কানাডার বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেল আমেরিকা। সেইসঙ্গে আরও একগুচ্ছ রেকর্ড হল এই ম্যাচে।

বিশ্বকাপে অ্যাসোসিয়েট দেশ হিসেবে সর্বোচ্চ রান তাড়া করতে নেমে পরীক্ষায় সফল মোনাঙ্ক প্যাটেলরা। অ্যাসোসিয়েট দেশ হিসেবে ২০১৪-র বিশ্বকাপে নেদারল্যান্ডস করেছিল ১৯৩ রান। এই ম্যাচে প্রথমে কানাডা এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্র সেই রেকর্ড ভেঙে দিল।

T20 World Cup

আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে সর্বাধিক পার্টনারশিপের রেকর্ড গড়েছেন অ্যারন জোন্স ও আন্দ্রিস গাউস। তাঁরা তৃতীয় উইকেটে কানাডার বিরুদ্ধে ১৩১ রানের পার্টনারশিপ গড়েছেন।গাউস খেলেন ৪৬ বলে ৬৫ রানের ইনিংস। জোন্স ৪টি চার ও ১০টি ছয়ের সাহায্যে ৪০ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন।

টি২০ বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সবথেকে বেশি ছক্কা মারার নিরিখে ক্রিস গেইলকে ছুঁয়ে ফেললেন আমেরিকার জোন্স। মার্কিন এই ব্যাটার মোট ১০টি ছক্কা মারেন কানাডার বিরুদ্ধে ম্যাচে। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ১১টি ছয় মারেন গেইল। এ ছাড়া ২০০৭ সালে গেইল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০টি ছয় মেরেছিলেন।

টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ডে তৃতীয় স্থানে পৌঁছে গেল আমেরিকা। জয়ের জন্য ১৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে সাত উইকেটে জয় পেয়েছে মার্কিনীরা। এরআগে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে জিতেছিল ইংল্যান্ড। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০৮ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

আমেরিকার হয়ে টি২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান করলেন জোন্স। ২২ বলেই ৫০ রান পূরণ করেন তিনি।টি২০ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতপরানের পার্টনারশিপ গড়েছেন অ্যারন জোন্স ও আন্দ্রিস গাউস। এই জুটি ৪২ বলে ১০০ রান করেন।

বিশ্বকাপ মানে শুধু জয় পরাজয় বা খেতাবী লড়াই নয়। এরসঙ্গে জড়িয়ে থাকে রেকর্ড এবং পরিসংখ্যানও। দলগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই নানান রেকর্ড হয় বিশ্বকাপে। এবারের টি২০ বিশ্বকাপে যে রেকর্ডের বন্যা বইতে পারে তার পূর্বাভাস পাওয়া গেল প্রথম ম্যাচেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+