IND vs AFG: আফগানিস্তান সিরিজে অনিশ্চিত হার্দিক-সূর্য, ঋতুরাজেরও চোট, ভারতের নেতৃত্বে কে?

IND vs AFG: ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে পাঁচটি টেস্ট খেলতে নামার আগে আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের আগে এর বাইরে আর কোনও টি২০ আন্তর্জাতিক নেই মেন ইন ব্লু-র।

যদিও আফগানিস্তান সিরিজে ক্যাপ্টেন্সি কে পড়বেন তা নিয়েই চলছে জোরালো চর্চা। তার কারণ হার্দিক পাণ্ডিয়া ও সূর্যকুমার যাদবের ফিটনেস। সমস্যা জটিল করেছে ঋতুরাজ গায়কোয়াড় চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ায়।

IND vs AFG: আফগানিস্তান সিরিজে অনিশ্চিত হার্দিক-সূর্য

বিসিসিআই কর্তা ও নির্বাচকরা এখনও চাইছেন রোহিত শর্মাই টি২০ বিশ্বকাপে নেতৃত্ব দিন। রোহিতও যে সেই সম্ভাবনা খারিজ করেছেন তা নয়। তবে এখন যা পরিস্থিতি, তাতে রোহিতকেই আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজে ক্যাপ্টেন্সি করার প্রস্তাব দেওয়া হচ্ছে বলে বিসিসিআই সূত্রে খবর।

দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পান সূর্যকুমার যাদব। এই সিরিজের অধিনায়ক ম্যাচের পর জানিয়েছিলেন, চোট খুব একটা গুরুতর নয় বলেই মনে হচ্ছে। যদিও তাঁর চোট পুরো সারতে সপ্তাহ ছয়েক লাগতে পারে বলে জানা যাচ্ছে। যার ফলে আফগানিস্তান সিরিজে সূর্যকুমারের খেলার সম্ভাবনা কার্যত নেই।

বিসিসিআই সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সূর্য ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে যাওয়ার পর মেডিক্যাল সায়েন্স টিম তাঁর চোট পরীক্ষা করে দেখেছে। তিন সপ্তাহ পর যে টি২০ সিরিজ রয়েছে তাতে তিনি খেলতে পারবেন না। টেস্ট সিরিজেও খেলবেন না। আইপিএলে নামার আগে তাঁর ফিটনেস যাচাই হবে রঞ্জি ট্রফির ম্যাচে।

হার্দিক পাণ্ডিয়ারও আইপিএলের আগে কোনও ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামার প্রশ্ন নেই বলেও বিসিসিআই সূত্রে খবর। জানা যাচ্ছে, রোহিত শর্মাকে আফগানিস্তান সিরিজে অধিনায়ক করার প্রস্তাব দেওয়ার ভাবনাচিন্তা চালাচ্ছেন নির্বাচকরা। তবে রোহিত না খেললে রবীন্দ্র জাদেজার হাতে যেতে পারে নেতৃত্বের ব্যাটন। সেখানেও চিন্তা থাকছে। কারণ, জাদেজা টেস্ট সিরিজে খেলবেন। ফলে টি২০ বিশ্বকাপের আগে তাঁর বিশ্রাম হবে না। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কীভাবে হবে সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

ঈশান কিষাণ দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি চেয়ে নিয়েছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। এ ব্যাপারে কিষাণের কাছে বিস্তারিত কিছু জানতে চাওয়া হয়নি। জানা যাচ্ছে, মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। লোকেশ রাহুল টেস্টে উইকেটকিপিং করবেন। ফলে দলের সঙ্গে শুধু ঘোরার ঝক্কি তিনি এড়াতে চাইছেন বলে খবর। আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে জিতেশ শর্মা কিপিং করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+