আইসিসি ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন সূর্যকুমার, প্রথম দশে নেই বিরাট, বোলারদের তালিকার শীর্ষে এই স্পিনার

আইসিসি ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন সূর্যকুমার, প্রথম দশে নেই বিরাট, বোলারদের তালিকার শীর্ষে এই স্পিনার

বিশ্বকাপের মধ্যেই আবারও প্রকাশিত হল আইসিসি টি ২০ র্যাঙ্কিং। সদ্য প্রকাশিত আইসিসি টি ২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় প্রথম দশে জায়গা হয়নি বিরাট কোহলির। সংক্ষিপ্ত ফরম্যাটের এই মেঘা ইভেন্টে চলতি বছর ভাল পারফর্ম করলেও বিরাট প্রথম দশে জায়গা করে নিতে পারেননি।

শীর্ষ স্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব:

শীর্ষ স্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব:

আইসিসি টি ২০ ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। ৮৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন সূর্যকুমার। এখনও পর্যন্ত টি ২০ বিশ্বকাপে পাঁচ ইনিংসে ২২৫ রান করেছেন সূর্যকুমার যাদব। জীবনের সেরা ছন্দে রয়েছেন সূর্যকুমার। পাঁচ ইনিংসের মধ্যে তিনটিতে অর্ধ-শতরান করেছেন তিনি। সূর্যকুমারের পর রয়েছেন প্রাক্তন শীর্ষ তারকা মহম্মদ রিজওয়ান, ডেভন কনওয়ে এবং বাবর আজম।

সেরা দশে নেই বিরাট কোহলি:

সেরা দশে নেই বিরাট কোহলি:

চলতি টি২০ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। একের পর এক ম্যাচে ভারতের জার্সিতে ঝলক দেখিয়ে চলেছে বিরাট। আইসিসি'র বিচারে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিরাট। তবুও আইসিসি'র টি ২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় প্রথম দশে জায়গা পাননি বিরাট কোহলি। ২৪৬ রান করে এই মুহূর্তে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। র্যাঙ্কিং-এ উন্নতি করেছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালান এবং ভারতের কে এল রাহুল। অ্যালান ছয় ধাপ এবং রাহুল পাঁচ ধাপ উঠে সেরা দশের কাছাকাছি অবস্থান করছেন।

টি ২০ বোলারদের র্য্যাঙ্কিং-এ শীর্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা:

টি ২০ বোলারদের র্য্যাঙ্কিং-এ শীর্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা:

শ্রীলঙ্কার জার্সিতে বিশ্বকাপে কোনও ক্রিকেটার যদি সব থেকে বেশি প্রভাবিত করে থাকেন তা হলে তিনি ওয়ানিন্দু হাসারাঙ্গা। অসাধারণ পারফরম্যান্সের পুরস্কারও পেলেন তিনি। তাঁর দল সেমিফাইনালে পৌঁছতে না পারলেও আইসিসির বিচারে টি ২০ ক্রিকেটে শীর্ষ স্থানীয় বোলার হলেন হাসারাঙ্গা। টি ২০ বিশ্বকাপ ২০২২-এ ১৫টি উইকেট পেয়েছেন হাসারাঙ্গা। সুপার ১২-এর শেষে তাঁর থেকে বেশি উইকেট নেই কোনও বোলারের। ২০২১ সালের নভেম্বর মাসে আইসিসির বিচারে এক নম্বর বোলার হয়েছিলেন হাসারাঙ্গা।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে শাকিব আল হাসান:

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে শাকিব আল হাসান:

টি ২০ অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। আফগানিস্তানের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানো মহম্মদ নবি রয়েছেন দ্বিতীয় স্থানে। তিন নম্বরে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+