Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যশস্বী গোয়ায় যাচ্ছেন অধিনায়কত্বের অফার পেয়ে! রাজ্য দল বদলের পথে সূর্য, তিলকরাও?

Domestic Cricket: যশস্বী জয়সওয়ালের সিদ্ধান্তে আইপিএলের মধ্যে শোরগোল পড়ে গেল মুম্বই ক্রিকেটে। সেই সঙ্গে শুরু হয়েছে সূর্যকুমার যাদবকে নিয়ে চর্চাও।

গোয়া আসন্ন মরশুমে শক্তিশালী দল গড়ছে বলেই খবর। এমনকী তিলক বর্মাকে নিয়েও চর্চা অব্যাহত।

যশস্বী জয়সওয়াল একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিককে জানিয়েছেন, গোয়া তাঁকে অধিনায়কত্বের অফার দিয়েছে। যশস্বী তাঁর কেরিয়ারের সেই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। তাঁর কথায়, আমার প্রথম লক্ষ্য হলো দেশের হয়ে ভালো খেলা। যখন জাতীয় দলের খেলা থাকবে না, তখন গোয়ার হয়ে খেলব। বিভিন্ন টুর্নামেন্টে গোয়াকে সাফল্য এনে দিতে তিনি সচেষ্ট হবেন বলেও জানান যশস্বী।

ঘরোয়া ক্রিকেটে এক রাজ্য থেকে অন্য রাজ্য দলে যাওয়ার ট্রান্সফার এখনও চালু করেনি বিসিসিআই। তবে আসন্ন মরশুমের জন্য সেই ব্যবস্থা চালুর আগেই নো অবজেকশন সার্টিফিকেটের জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছেন যশস্বী। তাঁকে মুম্বই দলে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

মুম্বই ছেড়ে সাম্প্রতিককালে গোয়ার হয়ে খেলার নজির রয়েছে অর্জুন তেন্ডুলকর, সিদ্ধেশ লাডের। যদিও রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাডের পুত্র সিদ্ধেশ গত বছর মুম্বইয়ের হয়ে খেলেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, মুম্বইয়ের টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে কিছু সিনিয়রের সঙ্গে মন কষাকষিতেই মুম্বই ছাড়ছেন যশস্বী।

যশস্বী যদিও নিজে এ প্রসঙ্গে কিছু বলেননি। যশস্বী জানান, আজ তিনি যেখানে এসেছেন তা মুম্বইয়ের জন্যই। ফলে তিনি আজীবন মুম্বই তথা এমসিএর প্রতি কৃতজ্ঞ থাকবেন। যশস্বী গোয়া গেলেও আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা ক্রীড়াসূচিতে তিনি গোয়ার হয়ে কতগুলি ম্যাচ খেলতে পারবেন তা নিয়ে সংশয় থাকছেই।

এরই মধ্যে একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, যশস্বীর পথে হেঁটে সূর্যকুমার যাদবও মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলবেন। যদিও সেই খবরের স্ক্রিনশট শেয়ার করে সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন সূর্য নিজেই। সূর্য লিখেছেন, যিনি এমন দাবি করেছেন তিনি স্ক্রিপ্টরাইটার, নাকি সাংবাদিক! এ তো কমেডি ফিল্ম না দেখে হাসতে হলে এই ধরনের লেখা পড়তে হবে। যা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন।

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অভয় হাড়াপ জানিয়েছেন, সূর্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর বিষয় সংস্থার নজরে এসেছে। এমসিএ সূর্যর সঙ্গে কথাও বলেছে। এগুলি ভিত্তিহীন ও গুজব। কোনও সত্যতা নেই। সূর্য মুম্বইয়ের হয়েই খেলবেন, সেজন্য তিনি গর্বিতও। এই ধরনের ভুয়ো তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধও জানিয়েছেন এমসিএ সচিব।

এদিকে, তিলক বর্মা হায়দরাবাদের হয়ে খেলেন। তাঁর গোয়া যাওয়ার সম্ভাবনাও ভিত্তিহীন বলেই জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+