সূর্যকুমার SKY হন কেকেআর থেকেই, নামটি দিয়েছিলেন কে? জানুন ভারতীয় তারকার পছন্দের খুঁটিনাটি

ভারতীয় টেস্ট দলের সঙ্গে এখন লন্ডনে রয়েছেন সূর্যকুমার যাদব। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ঘোষিত ভারতের মূল দলে তিনি জায়গা পাননি। স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছে তাঁকে।

ভারতীয় দলের অনুশীলনের ফাঁকে সূর্যকে পাওয়া গেল খোশমেজাজেই। বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন SKY ডাকনাম থেকে শুরু করে সুপলা শটের উৎপত্তির রহস্য। এ ছাড়াও নানা পছন্দের বিষয়ের কথা তিনি জানিয়েছেন ওই সাক্ষাৎকারে।

সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদব এই মুহূর্তে টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার। তিনি এখন বেশি পরিচিত স্কাই (SKY) নামে। সূর্য বলেন, ২০১৪-১৫ নাগাদ কেকেআরে থাকাকালীন গৌতম গম্ভীর প্রথম এই নামে ডাকেন। তিনি বলেছিলেন, সূর্যকুমার যাদব পুরো নামটা ডাকার জন্য বেশ বড়। তাই সংক্ষেপে স্কাই।

ইংল্যান্ডে তাঁর প্রিয় শহর লন্ডন। সেরা মাঠ লর্ডস। সূর্য বলেন, সেখানে যখন টেস্ট দলের সঙ্গে এসেছিলাম সেটা ছিল দারুণ অনুভূতি। ইংল্যান্ডে ব্রেকফাস্টে সূর্যকুমারের পছন্দ ডিমের যে কোনও পদ, বেকড বিন্স, ব্রাউন ব্রেড এবং কুকিজ।

সূর্যকুমার যাদব

ভারতীয় দলে সব সতীর্থর সঙ্গেই তাঁর সম্পর্ক ভালো। সকলেই বেস্ট মেট। তবে বিশেষ কোনও নাম চিহ্নিত করতে বলায় সূর্য জানান, আমি বেশি সময় কাটাই ঈশান কিষাণ, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে। সবচেয়ে বেশি মজা করেন ঈশান। প্র্যাঙ্কস্টারদের মধ্যে রয়েছেন সিরাজ, অক্ষর-সহ অনেকেই।

সূর্যকুমার যাদব

উঠে আসে তাঁর সুপলা শটের প্রসঙ্গ। সূর্য জানান, টেনিস খেলা দেখতে দেখতে এই শটের কথা মাথায় আসে। পরে খেলার সময় তা রপ্ত করেন। কোনও শর্ট বল মুখের সোজাসুজি এলে তা উইকেটকিপারের মাথার উপর দিয়ে পাঠানোর জন্য খুবই কার্যকরী এই সুপলা শট।

স্পোর্টস মুভি দেখতে ভালোবাসেন। সূর্য সেই তালিকার প্রথমেই রাখছেন সুর্মাকে। উল্লেখ্য, হকি খেলোয়াড় সন্দীপ শর্মার জীবনের উপর ভিত্তি করে ২০১৮ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। তরুণ ক্রিকেটারদের প্রতি সূর্যকুমারের বার্তা, নিজের প্রতি সৎ থেকে কঠোর পরিশ্রম করতে হবে। যা করণীয় তা স্মার্টভাবেই করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+