Wankhede stadium: সুবর্ণ জয়ন্তী বর্ষে ওয়াংখেড়ে, কেরিয়ারে এমসিএ-র অবদান তুলে ধরলেন গাভাসকর
সুবর্ণ জয়ন্তী বর্ষে ওয়াংখেড়ে স্টেডিয়াম। মুম্বইয়ের ঐতিহ্যমণ্ডিত এই ক্রিকেট স্টেডিয়ামের ৫০ বছরের পূর্তি অনুষ্ঠান শুরু হয়ে গেল রবিবার থেকেই। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর এবং প্রাক্তন খেলোয়াড় বিনোদ কাম্বলি সহ মুম্বইয়ের কিছু ক্রিকেটের নায়কদের সূচনা অনুষ্ঠানে এমসিএ-র পক্ষ থেকে সংবর্ধিত করা হল।
এই অনুষ্ঠানে সুনীল গাভাসকরের সঙ্গে দেখা হল বিনোদ কাম্বলির। যিনি শারীরিক অসুস্থতা নিয়ে বেশ কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কাম্বলিকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন গাভাসকর। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনুষ্ঠানে গাভাসকরের সঙ্গে দেখা হতেই তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাম্বলি।

গাভাস্কারই প্রথম মুম্বই অধিনায়ক যাকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছরের পূর্তি অনুষ্ঠান রবিবার সংবর্ধনা দেওয়া হল। এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েক তাকে একটি স্মারক উপহার দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃথ্বি শ। তিনিও গাভাসকরের সঙ্গে সাক্ষাৎ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গাভাসকর বলেন, এই আইকনিক ভেন্যুর ৫০ বছরের পূর্তি অনুষ্ঠানে অংশ নেওয়া আমার জন্য সত্যিই একটি বড় সম্মানের বিষয়। ওয়াংখেড়ে স্টেডিয়াম যেটি ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে, ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল অন্যতম স্মরণীয়, এবং ৫০ বছর উদযাপনের শুরুর অংশ হতে পারা আমার কাছে গর্বের। ।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনুষ্ঠানে গাভাসকর আরও বলেছেন, একজন ওপেনিং ব্যাটার হিসাবে, আমি শুরুটা মিস করতে পারিনি তাই আমি আজ এই অনুষ্ঠানে অংশ নিয়েছি। আমি এমসিএকে শুভেচ্ছা জানাতে চাই এবং স্কুল ক্রিকেট থেকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমার ক্রিকেট কেরিয়ারে এমসিএ-র অবদান অনস্বীকার্য। আমি ভারতের হয়ে খেলার সময়ও আমাকে সমর্থন করেছিল,আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।
VIDEO | Former India great Sunil Gavaskar was the first Mumbai captain to be felicitated on Sunday at a glittering ceremony organised by the Mumbai Cricket Association at the iconic Wankhede stadium. Here's what he said:
— Press Trust of India (@PTI_News) January 12, 2025
"It is indeed a very big honour for me to be here at this… pic.twitter.com/oj401KxOx4
এদিকে এমসিএ-র সঙ্গে দূরত্ব উধাও হল পৃথ্বি শ-র। কয়েকদিন আগেই বিজয় হাজারের দলে জায়গা না পেয়ে পৃথ্বি সমাজমাধ্যমে লিখেছিলেন, হে ঈশ্বর, আমায় আর কী দেখতে হবে! ৬৫টি ইনিংসে আমার রান ৩৩৯৯। গড় ৫৫.৭। স্ট্রাইক রেট ১২৬। তা-ও আমি যথেষ্ট ভাল নই? তবু আমি আপনার উপর বিশ্বাস রাখব। আশা করি, অন্যেরাও আমাকে বিশ্বাস করেন। আমি নিশ্চিত ভাবে ফিরে আসব।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications