Duleep Trophy: দলীপ ট্রফির দলে বড় বদল, ঋষভ-রাহুলদের পরিবর্তে এলেন কারা? জানুন বিস্তারিত
দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের জন্য স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের খেলা। বাংলাদেশ সিরিজে দলে থাকায় একাধিক ক্রিকেটার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলবেন না। ফলে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের নির্বাচক কমিটি তাদের পরিবর্ত ঘোষণা করেছে।
ভারত এ অধিনায়ক শুভমান গিল ছাড়াও কেএল রাহুল, ধ্রুব জুরেল, কুলদীপ যাদব এবং আকাশ দীপকে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের জন্য ভারতের টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তাদের আসন্ন রাউন্ডের ম্যাচে খেলতে দেখা যাবে না।

বাঁহাতি স্পিনার শামস মুলানি কুলদীপের জায়গায় দলে এসেছেন। আকিব খান (ইউপিসিএ) আকাশদীপের পরিবর্তে দলে এসেছেন। মায়াঙ্ক আগরওয়ালকে ভারত 'এ'-এর অধিনায়ক করা হয়েছে।
যেহেতু অক্ষর প্যাটেল টিম ডি থেকে টিম ইন্ডিয়াতে যোগ দেবেন, তার স্থলাভিষিক্ত হবেন নিশান্ত সিন্ধু (হরিয়ানা)। তুষার দেশপান্ডে সমস্যার কারণে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছেন এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন ভারতীয় এ দলের বিদ্যাথ কাভেরাপা।
ইন্ডিয়া বি-এর যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থকে ভারতের স্কোয়াডে রাখা হয়েছে এবং নির্বাচকরা যথাক্রমে সুয়শ প্রভুদেসাই এবং রিঙ্কু সিংকে বদলি হিসেবে দলে নিয়েছেন। ফাস্ট বোলার যশ দয়াল তার প্রথম জাতীয় ডাক পেয়েছেন তাঁর পরিবর্তে দলে যোগ দেবেন হিমাংশু মন্ত্রী (মধ্যপ্রদেশ সিএ)।
সি দলে কোনও পরিবর্তন করা হয়নি, টিম সি-তে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়। এই দলে উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে আছেন সূর্যকুমার যাদব, রজত পাটীদার, সাই সুদর্শন, উমরান মালিক। এছাড়াও বাংলার অভিষেক পোরেল এই দলে আছেন।
জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের উপর গত মরশুম থেকেই জোর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জাতীয় দলের খেলা না থাকলে বা চোট মুক্ত থাকলে তারকা ক্রিকেটারদের রাজ্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া একপ্রকার বাধ্যতামূলক করেছে বিসিসিআই।তারই অংশ হিসেবে এবার ১৭ জন ভারতীয় দলের ক্রিকেটার দলীপ ট্রফির প্রথম ম্যাচে অংশ নেন। তবে বিরাট, রোহিত, বুমরাহকে বিশ্রামেই রাখা হয়।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ । চেন্নাইতে হবে প্রথম টেস্ট, এরপর ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে কানপুরে। দুটি টেস্ট ম্যাচের পর হবে টি২০ সিরিজ।












Click it and Unblock the Notifications