SA vs IND: কাল দক্ষিণ আফ্রিকায় পরীক্ষা শুরু ভারতের, সূর্য-হার্দিকরা একাধিক নজিরের অপেক্ষায়

SA vs IND: কাল থেকে দক্ষিণ আফ্রিকায় পরীক্ষা শুরু ভারতের। চার ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচটি হবে ডারবানের কিংসমিড স্টেডিয়ামে।

এই সিরিজে দুই দলের তারকারাই নানা নজির গড়তে পারেন। তাঁদের মধ্যে বেশিরভাগই ভারতীয় দলের সদস্য।

SA vs IND

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে সবচয়ে বেশি রান করার রেকর্ড নিজের দখলে নিতেই পারেন সূর্যকুমার যাদব। দুই দলের দ্বৈরথে সর্বাধিক রান অবশ্য রয়েছে ডেভিড মিলারের (২১ ম্যাচে ৪৫২)। ভারতীয় দলের হয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০-তে সবচেয়ে বেশি রান রোহিত শর্মার।

রোহিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮টি টি২০ আন্তর্জাতিক খেলে ৪২৯ রান করেছেন। তাঁকে টপকে যেতে সূর্যকুমার যাদবের দরকার ৮৪ রান। সূর্য প্রোটিয়াদের বিরুদ্ধে মাত্র সাতটি ম্য়াচ খেলেই ৩৪৬ রান করে ফেলেছেন। রোহিতের রান টপকে সূর্য মিলারকেও চাপে ফেলতে পারেন কিনা সেটাও দেখার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০-তে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর দখলে। বেয়ারস্টো ১৬টি টি২০ আন্তর্জাতিকে ৫০১ রান করেছেন। ফলে চার ম্যাচে সূর্য ১৫৬ রান করলে বেয়ারস্টোর কীর্তি ভেঙে দিতে পারবেন।

টি২০ আন্তর্জাতিকে দেড়শোটি ছক্কা মারার মাইলস্টোন ছুঁতে সূর্যকুমারের দরকার ৬টি ওভার বাউন্ডারি। তিনি ভারতের হয়ে ৭৪টি টি২০ আন্তর্জাতিকে ১৪৪টি ছক্কা হাঁকিয়েছেন। রোহিত শর্মার রয়েছে ২০৫টি ছক্কা। দুইয়ে থাকা মার্টিন গাপটিলের ক্ষেত্রে এই সংখ্যা ১৭৩। ফলে বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে দেড়শো ছক্কার দোরগোড়ায় সূর্য।

অর্শদীপ সিং ও হার্দিক পাণ্ডিয়ার টি২০ আন্তর্জাতিকে ৮৭টি করে উইকেট রয়েছে। ভারতের হয়ে টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ৯৬টি উইকেট রয়েছে যুজবেন্দ্র চাহালের। চাহালের কীর্তি কে আগে ভাঙতে পারেন তা নিয়ে জোর টক্কর হতে পারে অর্শদীপ ও হার্দিকের।

যদি এই দুই বোলার চার ম্যাচের সিরিজে ১৩টি উইকেট পান, তাহলে ভারতের প্রথম বোলার হিসেবে টি২০ আন্তর্জাতিকে শততম উইকেট দখলের নজির গড়তে পারবেন। অর্শদীপ ৫৬টি ম্যাচ খেলে ৮৭টি উইকেট পেয়েছেন। ফলে দ্রুততম শততম টি২০ আন্তর্জাতিক উইকেট দখলের কীর্তি গড়তে পারেন অর্শদীপ।

পাকিস্তানের হ্যারিস রউফ ৭১ ম্যাচে শততম টি২০ আন্তর্জাতিক উইকেট পেয়েছিলেন। অর্শদীপের সামনে সেই রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে। দক্ষিণ আফ্রিকার হয়ে টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে কুইন্টন ডি ককের (২৫৮৪)। ভারতের বিরুদ্ধে ১৮৯ রান করলেই ডি ককের সেই রেকর্ডটি নিজের দখলে নিতে পারবেন ডেভিড মিলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+