Sourav On Coach: কোচ বাছাইয়ে বিসিসিআইকে পরামর্শ সৌরভের? ভাইরাল পোস্ট দাদাগিরির গুগলি নয় তো?
Sourav On Coach: রাহুল দ্রাবিড়ের পর ভারতের কে হেড কোচ হবেন তা নিয়ে দেশ, বিদেশের অনেক তারকার নাম নিয়েই চর্চা চলছে। টি২০ বিশ্বকাপের পর আর হেড কোচ থাকছেন না রাহুল দ্রাবিড়।
এরই মধ্যে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি পোস্ট ভাইরাল হয়েছে। যা নিয়ে উঠে আসছে দু-রকমের মতামত।

রবি শাস্ত্রীর জমানার পর রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের হেড কোচ করার পিছনে ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষুরধার মস্তিষ্ক। বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ যে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন তা প্রমাণিত। ভিভিএস লক্ষ্মণকে এনসিএ-র মাথায় বসিয়েছিলেন সৌরভই।
এখন সৌরভ বিসিসিআইয়ে নেই। তিনি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট। আইপিএলের পর এখন রয়েছেন কলকাতাতেই। ভারতের হেড কোচ হওয়ার দৌড়ে গৌতম গম্ভীরই এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি। তবে গম্ভীর নিজে কিছু বলেননি এখনও।
২৭ মে ভারতীয় দলের হেড কোচের পদে আবেদন করার সময়সীমা শেষ হয়েছে। তারপর বিসিসিআইও জানায়নি কারা আবেদন করেছেন। ইতিমধ্যেই রিকি পন্টিং, অ্যান্ডি ফ্লাওয়ার, জাস্টিন ল্যাঙ্গাররা জানিয়ে দিয়েছেন, ভারতের হেড কোচ তাঁরা হতে চান না এখন।
The coach's significance in one's life, their guidance, and relentless training shape the future of any person, both on and off the field. So choose the coach and institution wisely…
— Sourav Ganguly (@SGanguly99) May 30, 2024
চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিংয়ের নাম নিয়ে চর্চা রয়েছে। তবে তিনি বা সিএসকের কেউ প্রকাশ্যে মুখ খোলেননি। ভিভিএস লক্ষ্মণও জানিয়ে দিয়েছেন তিনি ভারতীয় দলের হেড কোচ হতে চান না। যদিও টি২০ বিশ্বকাপের পর জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কা সফরে লক্ষ্মণকে কোচ করেই পাঠানো হতে পারে।
গম্ভীরের মতামতের অপেক্ষা বিসিসিআই করছে বলে জানা যাচ্ছে। ফলে তড়িঘড়ি হেড কোচ নিয়োগ নাও হতে পারে। এই পরিস্থিতিতে আজ সকালে কোচ সংক্রান্ত একটি মূল্যবান পোস্ট করেছেন সৌরভ। যা অনেকেই মনে করছেন বিসিসিআইয়ের প্রতি বার্তা দিলেন মহারাজ।
সৌরভ লিখেছেন, একজনের জীবনে কোচের অবদান প্রভূত। কোচের গাইডেন্স, কঠোর পরিশ্রম একজনের ভবিষ্যৎ তৈরি করে দেয়। তা সে মাঠের ভিতরেই হোক, বা মাঠের বাইরে। ফলে কোচ ও প্রতিষ্ঠান বুদ্ধিমত্তার সঙ্গেই বাছাই করা উচিত।
তবে নেটাগরিকদের একাংশের দাবি, সৌরভের পোস্ট বিসিসিআইয়ের কোচ বাছাইয়ের পদ্ধতি সংক্রান্ত নয়। এটি কোনও শিক্ষাপ্রতিষ্ঠান বা ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র সংক্রান্ত হতে পারে, যার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ। ফলে এটি কোনও বাণিজ্যিক সংস্থার টিজার হতে পারে। যার বিস্তারিত তথ্য হয়তো পরে সামনে আসবে। এখন যেহেতু কোচ নিয়ে চর্চা তু্ঙ্গে, ফলে কৌশলীভাবেই পোস্টটি এসেছে সৌরভের এক্স হ্যান্ডল থেকে।
-
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications