Sourav Ganguly: চার বছরে ১২৫ কোটি! সৌরভের জোড়া শো আসছে স্টার জলসায়, লড়বেন সিএবি সভাপতি পদেও

Sourav Ganguly: জি বাংলায় দাদাগিরি সঞ্চালনায় আর দেখা যাবে না সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে দাদাগিরির মতোই একটি নতুন ক্যুইজ শো শুরু হবে স্টার জলসায়।

সেই সঙ্গে ফের ছোটপর্দায় আসছে বিগ বস বাংলা। যার সঞ্চালনাতেও দেখা যাবে সৌরভকেই।

Sourav Ganguly

স্টার জলসার সঙ্গে সৌরভের চুক্তি হলো চার বছরের। যার পরিমাণ ১২৫ কোটি টাকা বলেই খবর। বিগ বস বাংলা সঞ্চালনায় নয়া ইনিংস শুরু করবেন সৌরভ। তবে ক্যুইজ শো-র নামটি এখনও প্রকাশ করা হয়নি। আগামী জুলাই থেকেই এই শো দুটি শুরু হওয়ার কথা।

বিগ বস বাংলা আগেও সম্প্রচারিত হয়েছে। তবে এবার ফরম্যাটে অভিনবত্ব থাকতে পারে বলে সূত্রের খবর। ক্যুইজ শো-টি হবে দাদাগিগির ধাঁচেই। জানা গিয়েছে, দাদাগিরি যে কনসেপ্ট নিয়ে শুরু হয়েছিল সেটাই ফের দেখা যাবে।

বিভিন্ন জেলা থেকে সমাজের নানা স্তরে স্বমহিমায় উজ্জ্বল, যাঁদের সাধারণের মধ্যেও হয়ে উঠেছেন অসাধারণ, তাঁদেরই বাছাই করে তুলে আনা হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বিগত কয়েক বছরে দাদাগিরি অনুষ্ঠানে সাধারণ মানুষের তুলনায় একই সেলেবদের বারবার হাজির করানো হচ্ছিল। যাতে দাদাগিরির মূল ভাবনাটাই উপস্থাপিত হচ্ছিল না সঠিকভাবে।

সৌরভ বারেবারেই বলে থাকেন, দাদাগিরির শ্যুটিং সেরে ফেরার পর প্রথমে তাঁর মনে হয়েছিল আর বুঝি চালিয়ে যেতে পারবেন না। কিন্তু উৎসাহিত করেছিলেন তাঁর মা। বাকিটা ইতিহাস। সৌরভের সপ্রতিভ উপস্থাপনায় দাদাগিরি বিপুল জনপ্রিয় হয়। টিআরপিতেও দেখাতে থাকে দাদাগিরি।

সৌরভর গঙ্গোপাধ্যায়, মানুষের সঙ্গে যোগাযোগের একটি স্পেশ্যাল পথ খুলে দিয়েছে টেলিভিশন। অভিনব নন-ফিকশন দুটি শো সঞ্চালনা করার জন্য স্টার জলসার সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এই শো দুটিতে বিনোদনের সঙ্গে বুদ্ধির মিশেল থাকছে।

Take a Poll

ক্রিকেট মাঠের বাইরেও সৌরভ বরাবর নানাভাবে জনসংযোগ স্থাপন করেন। মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়ান। খেলার মাঠে যে প্যাশন নিয়ে নামতেন, সঞ্চালনাতেও তেমনই প্যাশন নিয়েই থাকেন। যার কোনও বদল হবে না নতুন চ্যানেলে, নতুন ইনিংসে। নতুন ফরম্যাটে দুটি শো-তে মানুষের জীবনের নানা অধ্যায় বাকিদেরও অনুপ্রাণিত করবে বলে নিশ্চিত সৌরভ।

এদিকে, সেপ্টেম্বরে সিএবি সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বিভিন্ন জেলা সফরেও যাচ্ছেন। সিএবি সূত্রে খবর, সৌরভ দাঁড়ালে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। নির্বাচন হলে অন্য পদগুলির জন্য হতে পারে। এমনকী নির্বাচন এড়িয়ে মিলিজুলি কমিটি গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+