সেলুলয়েডে 'দাদা'-র চরিত্রে কাকে পছন্দ মহারাজের, জানালেন তিনি নিজেই

সেলুলয়েডে 'দাদা'-র চরিত্রে কাকে পছন্দ মহারাজের

বলিউডে এখন বেশ জনপ্রিয় হয়েছে বায়োপিক তৈরির ট্রেন্ড। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনী নির্ভর সিনেমা দেখিয়ে ফেলেছে বলিউড। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ ও বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার পিভি সিন্ধুর বায়োপিকও নির্মাণের পথে। এমন একটা হওয়ায় তিনিই বা বাদ যান কেন!

সেলুলয়েডে দাদা-র চরিত্রে কাকে পছন্দ মহারাজের, জানালেন তিনি নিজেই

১৯৯৬-এ ঐতিহাসিক লর্ডসে আন্তর্জাতিক টেস্ট অভিষেক থেকে বিসিসিআই-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটীয় কেরিয়ার নিয়ে একটি নয়, পাঁচটি বায়োরিক তৈরি করে ফেলা যায়। ম্যাচ ফিক্সিং-এ জর্জরিত ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব যখন তুলে দেওয়া হয়েছিল তাঁর কাঁধে, এগিয়ে এসে বুক চিতিয়ে লড়াই করেছিলেন। ভারতীয় ক্রিকেট দলকে মূলস্রোতে ফিরিয়েছিলেন একার দায়িত্বে। ২০০১ সালে দেশের মাঠে টেস্টে অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়া আটকানো থেকে অনভিজ্ঞ টিম ইন্ডিয়াকেই ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে তোলা কিংবা লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো- সৌরভের বীরগাথা যে শুরু হলে শেষ হতে চায় না।

২০০৫-এ গ্রেগ চ্য়াপেলের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতে কিছুটা পিছিয়ে পড়েও সৌরভের মহারাজকীয় প্রত্যাবর্তনে মুগ্ধ হয়েছিল ক্রিকেট বিশ্ব। ২০০৮ সালে ক্রিকেটকে বিদায় জানানোর সময় তিনি ছিলেন জীবনের অন্যতম সেরা ফর্মে। ভারতের ২০১১-র বিশ্বকাপ জয়ের পরোক্ষ কারিগরও সৌরভকেই ধরেন অনেকে।

এহেন বর্ণময় ক্রিকেট কেরিয়ার নিয়ে বায়োপিক হলে তিনি কোনও বলিউড অভিনেতাকে তাঁর চরিত্রকে দেখতে চাইবেন, প্রশ্নের উত্তরে হৃত্বিক রোশনের নাম উল্লেখ করেন বিসিসিআই সভাপতি। সৌরভ বলেন, তিনি হৃত্বিক রোশনের অভিনয় তিনি পছন্দ করেন। হৃত্বিক তাঁর খুব কাছের বলেও জানিয়েছেন মহারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+