Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sourav On BCCI: শ্রেয়স ও ঈশানকে নিয়ে বিসিসিআইয়ের পদক্ষেপ দেখে মুখ খুললেন সৌরভ, কেন অবাক দাদা?

Sourav On BCCI: বোর্ডের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রঞ্জি ট্রফি খেলেননি শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। তারপরই এই দুই ক্রিকেটারকে বোর্ড ঠাঁই দেয়নি বার্ষিক চুক্তিতে।

বিসিসিআইয়ের এই কড়া পদক্ষেপকে সমর্থন জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ডের প্রাক্তন সভাপতি সাফ জানিয়ে দিলেন, ঈশান কিষাণের ভূমিকায় তিনি অবাক।

Sourav On BCCI: শ্রেয়স ও ঈশানকে নিয়ে বিসিসিআইয়ের পদক্ষেপ নিয়ে মুখ খুললেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয় বিসিসিআই চেয়েছিল তাঁরা প্রথম শ্রেণির ক্রিকেট খেলুন। শ্রেয়সকে রঞ্জি খেলতে না দেখে অবাকই হয়েছি। যদিও তিনি এখন রঞ্জি সেমিফাইনাল খেলবেন। রঞ্জি দেশের প্রধান টুর্নামেন্ট, সেখানে সকলের খেলা উচিত।

সৌরভের কথায়, বিসিসিআই যেটা ভালো মনে করেছে সেই সিদ্ধান্তই নিয়েছে। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ সকল ক্রিকেটারেরই প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত। আমাদের কেরিয়ারের অনেক পরে আইপিএল এসেছে। মনে রাখতে হবে, রঞ্জিতে ভালো খেললে তবেই ভারতীয় দলে সুযোগ মিলত।

ফলে রঞ্জি ও আইপিএলে ক্রিকেটারদের খেলা উচিত বলেই মনে করেন সৌরভ। তিনি বলেন, ঈশান কিষাণের ভূমিকা দেখেও অবাক হয়েছি। ঈশান ভারতের সব ফরম্যাটের দলেই ছিলেন। আইপিএলে বড় অঙ্কের চুক্তিতে মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন। তবে বুঝছি না তিনি কেন এটা করলেন!

ঈশান কিষাণের দক্ষতা নিয়ে সংশয় নেই সৌরভের। তাই তিনি বলছেন, এমন প্লেয়ারের উচিত যত বেশি সংখ্যক ক্রিকেট খেলা। রঞ্জি ট্রফিতে তো অবশ্যই। মনে রাখতে হবে, দলের বাইরে থাকলে এখন ফেরা কঠিন। ভারতে প্রচুর ক্রিকেট প্রতিভা। ধ্রুব জুরেল চাপের মুখে কঠিন পিচে দারুণ খেলেছেন। ফলে কিষাণকে এটা মাথায় রাখতে হবে।

ভারতে এসে টেস্ট সিরিজে হারানো যে কোনও দলের কাছেই কঠিন বলেও মন্তব্য করেছেন সৌরভ। তিনি বলেন, ইংল্যান্ড দল এবার যে অনভিজ্ঞ স্পিন বোলিং আক্রমণ নিয়ে এসেছিল তা আগে কোনও দলের ক্ষেত্রে দেখা যায়নি। যশস্বী জয়সওয়াল, আকাশ দীপ, সরফরাজ খান, ধ্রুব জুরেলদের প্রশংসাও করলেন সৌরভ।

তবে সৌরভ জানিয়ে দিলেন, এখনই ধ্রুব জুরেলকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করা সঠিক নয়। ধোনি হতে গেলে আরও অন্তত ১৫ বছর ধারাবাহিকতা দেখে ভালো খেলতে হবে ধ্রুবকে। দিল্লি ক্যাপিটালসের প্রাক্তনী সরফরাজ যেভাবে টেস্টের আঙিনাতেও অবদান রাখছেন তাতেও সন্তুষ্ট সৌরভ।

রোহিত শর্মার অধিনায়কত্বের প্রশংসাও করেছেন সৌরভ। তিনিই বিসিসিআই সভাপতি থাকাকালীন রোহিতকে অধিনায়ক করেছিলেন। ফলে আলাদা তৃপ্তি রয়েছে। সৌরভ অকপটে বলেন, রোহিতের দক্ষতা দেখেই ওঁকে ক্যাপ্টেন করি। বিশ্বকাপেও দারুণ নেতৃত্ব দিয়েছেন। ফাইনালের হারটা বাদ দিলে টুর্নামেন্টের সেরা দল ছিল ভারত।

আইপিএলে ঋষভ পন্থের প্রত্যাবর্তন দিল্লি ক্যাপিটালসের পক্ষে অত্যন্ত ইতিবাচক বলেও মন্তব্য করেছেন সৌরভ। সম্প্রতি পন্থের সঙ্গে বেঙ্গালুরুতে দেখাও হয়েছে সৌরভের। তিনি জানান, খুব বেশি ম্যাচ না খেললেও পন্থের ছন্দে ফিরতে সময় লাগবে না। আইপিএল ও ভারতীয় দলে কামব্যাকের জন্য কঠোর পরিশ্রম করছেন। পন্থ রীতিমতো আত্মবিশ্বাসী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+