শাহরুখ ও কেকেআরের বিরুদ্ধে বোমা ফাটালেন সৌরভ, তুললেন আইপিএলের পুরনো কথা

শাহরুখ ও কেকেআরের বিরুদ্ধে বোমা ফাটালেন সৌরভ, তুললেন আইপিএলের পুরনো কথা

এক সময় যে দল থেকে কোনও কারণ ছাড়াই তাঁকে বাদ দেওয়া হয়েছিল, সেই কলকাতা নাইট রাইডার্স এবং তার মালিক তথা বলিউড বাদশা শাহরুখ খানের ব্যবহার নিয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি তথা দেশের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বাভাবসিদ্ধ ভঙ্গিতেই এতদিন পর রীতিমতো বোমা ফাটালেন মহারাজ।

গম্ভীরের কথার প্রেক্ষিতে সৌরভ

গম্ভীরের কথার প্রেক্ষিতে সৌরভ

কিছুদিন আগে এক সাক্ষাতকারে দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর জানিয়েছিলেন, কেকেআরের অধিনায়ক থাকার সময় তিনি মালিক শাহরুখ খানের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা পেয়েছিলেন। সেই মন্তব্যের সূত্র টেনে বিসিসিআই সভাপতি তথা দেশের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন যে তিনিও কেকেআরের অধিনায়ক থাকার সময় মালিক তথা বলিউড বাদশার কাছ থেকে একই রকম সহযোগিতা দাবি করেছিলেন। কিন্তু দল পরিচালনার স্বাধীনতা তাঁকে দেওয়া হয়নি বলে দাবি করেছেন মহারাজ।

ভালো দল ক্রিকেটার দিয়ে তৈরি হয়

ভালো দল ক্রিকেটার দিয়ে তৈরি হয়

কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, কোনও দলের সাফল্য নির্ভর করে ক্রিকেটারদের দক্ষতা, ঐকান্তিকতা ও স্থিতিশীলতার ওপর। মহারাজের কথায়, এমএস ধোনি বছরের পর বছর ধরে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে আসছেন। সেই দলে একই ক্রিকেটারারা খেলে চলেছেন বলেও জানিয়েছেন দাদা। মুম্বই ইন্ডিয়ান্সও রোহিত শর্মার শক্তি হাতে ভর করে এগিয়ে চলেছে বলে মনে করেন বিসিসিআই সভাপতি। তাই এই দুই দল আইপিএলে সর্বাধিক সাফল্যের অধিকারি বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘন ঘন অধিনায়ক এবং ক্রিকেটার পরিবর্তনে দলগত সংহতি নষ্ট হয় বলে পরোক্ষে কেকেআর-কেই নিশানা করেছেন দাদা।

বুকাননের সঙ্গে দ্বন্দ্ব

বুকাননের সঙ্গে দ্বন্দ্ব

কেকেআরের অধিনায়ক থাকার সময় অস্ট্রেলিয় কোচ জন বুকানের সঙ্গে যে তাঁর ব্যক্তিত্বের সংঘাত বেঁধেছিল, তা মেনে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, কার্যত জোর করেই বুকানন দলে চার অধিনায়কের ফর্মুলা আমদানি করেছিলেন। তাতে যে দলের খুব একটা লাভ হয়নি, তাও স্পষ্ট জানিয়েছেন বিসিসিআই সভাপতি। সেই সময় কেকেআর ড্রেসিং রুমেও দমবন্ধকর পরিস্থিতি ছিল বলে দাবি করেছেন সৌরভ।

কী বলেছিলেন আকাশ চোপড়া

কী বলেছিলেন আকাশ চোপড়া

কিছুদিন আগে এক সাক্ষাতকারে কেকেআরের প্রাক্তন হেড কোচ জন বুকাননের নীতি নিয়ে সরব হয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। অজি কোচ কীভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দল থেকে বাদ দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়েছিলেন, তা জানিয়েছিলেন প্রাক্তন কেকেআর তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+