Sourav Ganguly: কুম্বলে-হরভজন নয়, সর্বকালের সেরা স্পিনার কে? জেনে নিন দাদার পছন্দ
ভারতীয় ক্রিকেটে স্পিনারের কথা বললেই প্রথমেই নাম আসে অনিল কুম্বলের। কারণ ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী তিনিই। তাঁর নামের পাশে রয়েছে ৬১৯ উইকেট। এর পাশাপাশি বেদী-চন্দ্রশেখর-প্রসন্ন এই স্পিনত্রয়ীও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছেন তাঁদের কৃতিত্বের মধ্য দিয়ে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় সর্বকালের সেরা বেছে নিলেন অন্য একজন স্পিনারকে।
চলতি ইংল্যান্ড সিরিজে ভারতের সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। ঘরের মাঠে কুম্বলের রেকর্ড ভেঙে সর্বোচ্চ উইকেট শিকারী, তার উপর ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব অশ্বিনেরই দখলে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জুড়ে শুধুই রেকর্ডের ছড়াছড়ি অশ্বিনের। এই পরিস্থিতিতে সৌরভের বিরাট সার্টিফিকেট পেয়ে গেলেন অশ্বিন।

ধরমশালায় কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন ভারতীয় সিনিয়র তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। চতুর্থ টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন অশ্বিন।প্রথম এশিয়ান ক্রিকেটার হিসাবে এই নজির গড়েন অশ্বিন।
কুলদীপ প্রসঙ্গে সৌরভ বলেন, 'আমার মনে হয় কুলদীপ আবার ফিরে এসেছে। তিনি ব্যাপকভাবে উন্নতি করেছেন এবং আমি মনে করি অশ্বিন এবং জাদেজার মতো বোলারদের সঙ্গে লড়াই করে তাঁকে দলে জায়গা করতে হয়েছে। তিনি সিরিজে তাঁর একটি চিহ্ন তৈরি করেছেন। আমার মতে দীর্ঘ সময়ের জন্য ভারতের হয়ে খেলে যাবেন।'
ভারতীয় দলে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন সরফরাজ খান। মুম্বইয়ের এই ব্যাটসম্যানের উচ্ছসিত প্রশংসা করেন দাদা। প্রাক্তন ভারত অধিনায়কের কথায়, আমি মনে করি সরফরাজ পাঁচ দিনের খেলোয়াড়। টেস্ট ম্যাচে খেলার জন্য উপযুক্ত। টি২০ ভিন্ন ফরম্যাট। আর ঘরোয়া ক্রিকেটে, রঞ্জি ট্রফিতে এবং প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনি যে পরিমাণ রান করেছেন তা অসাধারণ। সরফরাজ খুব ভালো পারফরম্যান্স করেছে ঘরোয়া ক্রিকেটে। আপনি যদি রান করেন তবে এটি নষ্ট হবে না। আর সরফরাজের ক্ষেত্রেও তাই হয়েছে।'
রাজকোটে অভিষেক টেস্ট ম্যাচেই দুই ইনিংসে অর্ধশতরান করেনছেন সরফরাজ খান। প্রথম ইনিংসে ৬২ এবং দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে অপরাজিত থাকেন। ভারতীয় মিডল অর্ডারে ভরসা দিচ্ছেন সরফরাজ খান।












Click it and Unblock the Notifications